Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমি চাই বিশ্বশান্তি’, তারাপীঠ মন্দিরে সস্ত্রীক পুজো দিলেন জগদীপ ধনখড়

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে এসেছে উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। শুক্রবার কলকাতায় সায়েন্স সিটিতে একটি অনুষ্ঠানে যোগ দেবেন । এরআগে মাত্র ১৫ মিনিটের জন্য সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে গেলেন উপরাষ্ট্রপতি । এদিন সকাল ১০ টা ১৫ মিনিট নাগাদ তাঁরা পুজো দিতে মন্দিরে আসেন । 

পুজো দিয়ে বেরনোর সময় ধনকড় বলেন,’ সকলকে  শুভকামনা ।  আমরা দুজনেই অভিভূত । একটি অনন্য অনুভূতি প্রাপ্ত হল । দেশের কল্যাণ প্রার্থনা করেছি । আমাদের ধর্মীয় স্থান প্রেরণার স্রোত ৷ আমাদের সংস্কৃতি বহন করাটা  আমাদের দায়িত্ব । আমি চাই বিশ্বশান্তি ।’ এদিন কলকাতার সায়েন্স সিটির মূল প্রেক্ষাগৃহে একটি অনুষ্ঠানে যোগ দেবেন উপরাষ্ট্রপতি । তার আগে দিল্লি থেকে সরাসরি পানাগড়ে নামে তাঁর বিমান । সেখান থেকে হেলিকপ্টারে করে ঝাড়খণ্ড রাজ্যের সুঁড়িচুয়াতে বায়ুসেনার ঘাঁটিতে তিনি যান । এরপর সড়কপথে পৌঁছান তারাপীঠ মন্দিরে । উপরাষ্ট্রপতির নিরাপত্তার জন্য মন্দির চত্বর ঘিরে ফেলা হয়েছিল নিরাপত্তায় । 

তারাপীঠ মন্দিরের পুরোহিত জানিয়েছেন ,’গর্ভগৃহে ৫ থেকে৭  মিনিট ছিলেন তিনি ৷ মাকে ফল-মূল, মিষ্টান্ন ও বস্ত্র নিবেদন করেছেন । দেশবাসীর মঙ্গল কামনায় পুজো দিয়েছেন উপরাষ্ট্রপতি।’ বলা বাহুল্য, জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হওয়ার আগে ২০১৯ – ২০২২ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন। সেই সুবাদে তিনি  বেশ কয়েকবার বীরভূম সফরে এসেছিলেন । আর এবার তারাপীঠে এসে মায়ের কাছে পুজো দিলেন জগদীপ ধনখড়। 

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

কৌশিকী অমাবস্যায় লক্ষ লক্ষ ভক্তসমাগম তারাপীঠে, কী রয়েছে মায়ের ভোগে?

‘সংসদের উপরে কেউ নয়’, সুপ্রিম কোর্টের বিচারপতিদের ‘লক্ষণরেখা’ বোঝালেন ধনকড়

কংগ্রেস সাংসদের আসন থেকে উদ্ধার টাকার বান্ডিল, শোরগোল রাজ্যসভায়

সায়ন্তিকা- রেয়াতে শপথের সমস্যা মেটাতে ধনখড়কে ফোন বিধানসভা অধ্যক্ষের

তারাপীঠে যানজট কমাতে দ্বারকা নদের ওপর নয়া সেতু গড়বে রাজ্য

দলের সাফল্য কামনায় তারাপীঠে পুজো দিলেন অভিষেক

তারাপীঠে তারা মায়ের দেহ স্পর্শ করা না গেলেও চরণ স্পর্শ করা যাবে

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00