ইংল্যান্ডকে হারিয়ে ১০ বছর বাদে ফাইনালে ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, গায়ানা: একদিনের বিশ্বকাপের পরে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার রাতে গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ১০ বছর বাদে ফাইনালে উঠলেন রোহিত শর্মারা। ২০১৪ সালে শেষবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল টিম ইন্ডিয়া। বিশ্বসেরার তকমার লড়াইয়ে আগামী শনিবার ফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে রাহুল দ্রাবিড়ের শিষ্যরা।

এদিন গায়ানায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৭১ রান তুলেছিল টিম ইন্ডিয়া। সৌজন্যে অধিনায়ক রোহিত শর্মা ও সূর্যকুমার যাদবের মারমুখী ব্যাটিং। জয়ের জন্য ব্যাট করতে নেমে শুরুতেই মারকাটারি ব্যাটিং শুরু করেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই ইংল্যান্ড অধিনায়কের তাণ্ডব থামান অক্ষর পটেল। ১৫ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন বাটলার। পরের ওভারে ফিল সল্টকে (৫) ফিরিয়ে দেন যশপ্রীত বুমরা। এর পরেই অক্ষর পটেল আর কুলদীপ যাদবের ঘূর্ণিতে ধরাশায়ী হয় গতবারের চ্যাম্পিয়নরা। কীভাবে দুই ভারতীয় স্পিনারের বল খেলবেন তা বুঝেই উঠতে পারেননি ইংলিশ ব্যাটাররা। ষষ্ঠ ওভারে অক্ষরের বলে শূন্য রানে আউট হন জনি বেয়ারস্টো। মইন আলিও বেশিক্ষণ টিকতে পারেননি। অক্ষরের ঘূর্ণিতে পরাস্ত হয়ে মাত্র ৮ রান করে ফেরেন তিনি। স্যাম কুরানকে (২) সাজঘরের পথ দেখান কুলদীপ যাদব। ৪৯ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে ইংল্যান্ড।

পাঁচ নম্বরে ব্যাট করতে নামা হ্যারি ব্রুক খানিকটা প্রতিরোধ গড়ার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু কোনও সতীর্থের কাজ থেকে সহযোগিতা পাননি। ১৯ বলে ২৫ রান করে কুলদীপ যাদবের শিকার হন তিনি। ক্রিস জর্ডানকেও (১) লেগ বিফোর উইকেটের ফাঁদে পেলেন কুলদীপ। লিয়াম লিভিংস্টোন (১১) ও আদিল রশিদ (২) রান আউট হয়ে দলকে চরম বিপদে ফেলেন। শেষ উইকেটে জোফ্রা আর্চার ও রিচি টপলি দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দিয়ে চরম লজ্জার হাত থেকে বাঁচান। ১৭ তম ওভারে এসে জোফ্রা আর্চারকে (২১) সাজঘরে ফেরত পাঠিয়ে ইংল্যান্ডের ইনিংস ১০৩ রানে গুটিয়ে দেন যশপ্রীত বুমরা। ভারতের পক্ষে কুলদীপ যাদব ১৯ রানে তিনটি এবং অক্ষর পটেল ২৩ রাতে তিনটি উইকেট নিয়েছেন।

এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

লর্ডসে শতরান রাহুলের, ছুঁলেন বেঙ্গসরকারের রেকর্ড

‘ডু-অর-ডাই’ ম্যাচে দিল্লির বিরুদ্ধে নামছে সানরাইজার্স হায়দরাবাদ

ম্যাচ শেষ হতেই রিঙ্কুকে চড় কুলদীপ যাদবের, ফেরাল হরভজন-শ্রীশান্তের  স্মৃতি

দিল্লিকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইল কলকাতা

ঘরের মাঠে জয়ের খোঁজে দিল্লি, জায়গা ছাড়তে নারাজ রাজস্থানও

মুম্বইয়ের কাছে হারার পরেই বড় ধাক্কা খেলেন দিল্লির অধিনায়ক অক্ষর

দিল্লির জয়রথ থামাতে মরিয়া মুম্বই, আজকের লড়াই কে জিতবে?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]