স্বস্তির বৃষ্টিতে নামল শোকের ছায়া, বজ্রপাতে  প্রাণ হারালেন গৃহবধূ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। বৃহস্পতিবার বাঁকুড়ায় বজ্রপাতে মৃত্যু হল এক গৃহবধূর। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার কোতুলপুরে। এদিন দুপুরে বৃষ্টি শুরুর আগে সাঁইতাড়া গ্রাম লাগোয়া তিলের জমিতে স্থানীয় কয়েক জনের সঙ্গে তিল কাটার কাজ করছিলেন ওই গৃহবধূ। আর সেইসময় আচমকাই বজ্রপাত। এরপরেই তিনি  জমির মাটিতে লুটিয়ে পড়েন।  এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে  ।

নিহত গৃহবধূ হলেন বছর ৩৫-এর সীমা পাল। এদিন তিল তুলতে গিয়েই তাঁর আর বাড়ি ফেরা হল না। বজ্রপাতের পর সীমা দেবীকে স্থানীয়রা উদ্ধার করে  গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় কোতুলপুর গ্রামে নেমেছে শোকের ছায়া।

উল্লেখ্য , বৃহস্পতিবার সকাল থেকেই  আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি। তবে এদিন আকাশ  মেঘলা থাকলেও গুমোট গরম থেকে মেলেনি স্বস্তি। কলকাতায় হালকা বৃষ্টি হলেও মেদিনীপুর শহরেও মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর এই বৃষ্টির ফলে রাস্তায় জল জমার সম্ভবনা থাকে। তাই বৃষ্টি আসতে তাড়াতাড়ি তিল কাটার কাজ সেড়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন সীমাদেবী। আর তখন ঘটল মর্মান্তিক ঘটনা।

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

বাঁকুড়ায় বাড়ছে উদ্বেগ! কালাজ্বরে এক আক্রান্তের হদিশ

হাতুড়ে ডাক্তারের কীর্তি, গর্ভপাতে প্রাণ গেল তরুণীর

সাংবাদিক বিভুরঞ্জন সরকারের আত্মহত্যার পিছনে ইউনূসের প্রেস সচিবের হাত?

কোচবিহারে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ছেলে খুনে গ্রেফতার শার্প শুটার

ডায়াগনস্টিক সেন্টারে যুবকের রহস্যমৃত্যু! মানসিক চাপে আত্মহত্যা বলে দাবি পরিবারের

ফের খুন তৃণমূলকর্মী, বাঁকুড়ার সোনামুখীতে বুথ আহ্বায়ককে লক্ষ্য করে গুলি

মর্মান্তিক! উত্তর দমদমে ঘরের মধ্যে জলে ডুবে মৃত্যু শিশুকন্যার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]