Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিরোধীদের বিরোধিতাকে তোয়াক্কা না করে প্রোটেম স্পিকার পদে ভর্তৃহরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কিছু সময়ের অপেক্ষা। এরপরেই  শুরু হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম অধিবেশন। তার আগেই প্রোটেম স্পিকারকে নিয়ে শাসক বিরোধী দুই শিবিরের মধ্যেই বাকযুদ্ধ অব্যাহত। সেইসময়েই  কংগ্রেসের কেরলের সাংসদ কে সুরেশের বদলে ওড়িশার বিজেপি সাংসদ ভর্তৃহরি মাহতাবকে  প্রোটেম স্পিকার হিসাবে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তাতে সরব হয়েছে বিরোধী শিবিরের একাংশ।

প্রোটেম স্পিকার নিয়ে কংগ্রেস সাংসদ কে সুরেশ জানিয়েছেন, ‘বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) সরকার ভর্তৃহরি মাহতাবকে লোকসভার প্রোটেম স্পিকার হিসাবে  নিয়োগ করে বিরোধীদের অপমান করেছে। শুধু তাই নয় NDA সরকার লোকসভার প্রথা ভঙ্গ করেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি INDIA জোট একজোট হয়ে প্যানেল সদস্যদের বয়কট করছি। ‘ বলা বাহুল্য, কে সুরেশ হলেন কংগ্রেসের আটবারের সংসদ আর ভর্তৃহরি সাতবার জয়ী হয়েছেন।  তাই প্রোটেম স্পিকার নিয়োগ নিয়ে শুরু হয়েছে বিবাদ।

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের পর নতুন সাংসদদের শপথগ্রহণের জন্য  প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। তারপরে লোকসভার স্পিকারের জন্য নির্বাচন শুরু হয়ে থাকে । প্রথা অনুযায়ী, সবথেকে বেশি বারের সাংসদকেই প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়। সেই হিসেবে আট বারের সাংসদ সুরেশকেই প্রোটেম স্পিকার নিয়োগ হওয়ার সম্ভাবনা  ছিল । কিন্তু তা না হয়ে রাষ্ট্রপতি সাত বারের সাংসদ ভর্তৃহরিকে প্রোটেম স্পিকার নিয়োগ করেন। বলা বাহুল্য,  ভর্তৃহরি মাহতাব ভোটের আগে বিজু জনতা দল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00