জনপ্রিয় গায়ক সালেহির মৃত্যুদণ্ডের সাজা বাতিল করল ইরানের সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ইরানের জনপ্রিয় গায়ক তোমাজ সালেহির মৃত্যুদণ্ড বাতিল করল সে দেশের সর্বোচ্চ শীর্ষ আদালত। সরকারের কাজকর্মের সমালোচনা করায় সালেহিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। তবে এদিন গায়কের আইনজীবী শীর্ষ আদালতের রায়ের কথা জানান।

এদিন তোমাজ সালেহির আইনজীবী আমির রাইসিয়ান এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, সালেহির মৃত্যুদণ্ডের রায় বাতিল করেছে ইরানের সুপ্রিম কোর্ট। নতুন করে শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। গত এপ্রিলে সালেহিকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছিল। সালেহির বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার, রাষ্ট্রোদ্রোহে সহযোগিতার অভিযোগ ওঠে। নিম্ন আদালতের রায়কে চ্যালে়ঞ্চ করে শীর্ষ আদালতে যান সালেহির আইনজীবী। সেখানেই স্বস্তি মিলল গায়কের।

উল্লেখ্য, ২০২২ সালে পুলিশ হেফাজতে থাকাকালীন মাসা আমিনির মৃত্যুর পর সারা দেশ জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভের সময়ই সরকারের সমালোচনা করে গান বেঁধেছিলেন ৩৩ বছর বয়সি সালেহি। তাঁর গান বিক্ষোভে সামিল হওয়া হাজার হাজার মানুষের মুখে ছড়িয়ে পড়ে। এরপরই সেই বছরের অক্টোবর মাসে সালেহিকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাঁকে ছয় বছর তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। পরে সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন পেয়েছিলেন। এরপর কিছুদিন পরেই ফের তাঁকে গ্রেফতার করা হয়।

 

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

যুদ্ধ শুরু হতে পারে যে কোনও মুহূর্তে, সতর্কবার্তা ইরানের

ইজরায়েলের হয়ে গুপ্তচরগিরি! ১৬ দিনে ৫ লক্ষাধিক আফগানকে দেশছাড়া করল ইরান

ইরানি হামলায় ক্ষতিগ্রস্থ ইজরায়েলে ৩৯ হাজার বাসিন্দা, ক্ষতিপূরণের আর্জি

যুদ্ধবিরতির আবহে ইজরায়েলে মিসাইল হানা ইরানের, মৃত ৩

শাস্তি দেওয়ার কাজ চলবে, ইজরায়েলকে হুঁশিয়ারি খামেনির

ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোয় ‘গডফাদার’ ট্রাম্পকে অভিনন্দন নেতানিয়াহুর

ইরানের ৩ পরমাণু ঘাঁটিতে হামলা আমরিকার, তৃতীয় বিশ্বযুদ্ধের রণদুন্দুভি বাজালেন ‘খ্যাপাটে’ ট্রাম্প

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]