Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তরুনীকে রাস্তায় পিষে মারল সিমেন্ট বোঝাই লরি, উত্তপ্ত ব্যান্ডেল

স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এলাকায় মালবাহী গাড়িগুলি বেপরোয়া গতিতে চলাফেলা করে। আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক পথ দুর্ঘটনার(Road Accident) সাক্ষী থাকল হুগলি জেলার(Hooghly District) চুঁচুড়া সদর মহকুমার ব্যান্ডেল(Bandel) এলাকা। জি টি রোড(G T Road) ধরে সাইকেল করে যাওয়া এক তরুনীকে পিষে মেরে দিল একটি সিমেন্ট বোঝাই লরি। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও পুলিশ ঘাতক লরিটিকে আটক করতে সক্ষম হয়েছে। আটক করা হয়েছে ঘাতক ট্রাকের চালককেও। প্রত্যক্ষদর্শীদের দাবি, এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ব্যান্ডেল মোড়ের দিক থেকে লিচু বাগানের দিকে সাইকেল নিয়ে যাচ্ছিলেন ওই তরুণী। ব্যান্ডেল পাম্পের কাছে ওই তরুণীকে পিছন থেকে ধাক্কা দেয় সিমেন্ট বোঝাই লরিটি। তাতেই রাস্তায় ছিটকে পড়েন ওই তরুণী। সেই সময় লরির পিছনের চাকা তরুণীর মাথা পিষে দিয়ে চলে যায়। মুহুর্তের মধ্যে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। লরি নিয়ে চালক পালানোর চেষ্টা করলেও এলাকার ৩ জন যুবক গাড়ি নিয়ে ধাওয়া করে তাঁকে। শেষে ব্যান্ডেল লিচু বাগান মোড়ের কাছে লরিটিকে ধরে ফেলেন তাঁরা।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। তাঁরা লরি চালককে আটকও করেন। রক্তাক্ত অবস্থায় তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। সিমেন্ট বোঝাই লরিটিকেও বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার জেরে সাময়িক যানজট তৈরি হয় জি টি রোডে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, নিহত তরুণীর নাম রিম্পা হরিজন। বয়স ২০। তাঁর বাড়ি ব্যান্ডেল লোকপাড়া এলাকায়। এই ঘটনা প্রসঙ্গে ব্যান্ডেল পঞ্চায়েতের উপপ্রধান প্রদীপ রায় জানিয়েছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। তরুণীর পরিবারকে সমবেদনা জানাই।’ স্থানীয়দের বক্তব্য, দীর্ঘদিন ধরেই এলাকায় মালবাহী গাড়িগুলি বেপরোয়া গতিতে চলাফেলা করে। আগেও একাধিক দুর্ঘটনা ঘটলেও প্রশাসনের টনক নড়েনি বলে অভিযোগ তাঁদের। এদিন যে ঘটনার জেরে বড়সড় কোনও ক্ষোভের বিস্ফোরণ ঘটেনি এটাই অনেক। সেরকম কিছু ঘটনা ঘটলে প্রশাসনের কাছে তা রীতিমত অস্বস্তিকর হয়ে দাঁড়াতো।

মর্মান্তিক! ফুটবল খেলা দেখতে যাওয়ার পথে গাড়ি ও বাসের সংঘর্ষে মৃত ৩, আহত ৭

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক!ভাতারে বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দেওর ও বৌদির

মর্মান্তিক! ডেলিভারি বয়কে পিষে দিল ঘাতক, রক্তে ভেসেছে রাস্তা

টোটো- পিকআপ ভ্যানের সংঘর্ষ, মৃত্যু দুই যুবকের, জখম আরও ১

মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন কিংবদন্তি ম্যারাথন দৌড়বিদ ফৌজা সিংহ

বেলদার জাতীয় সড়কে সাতসকালে ভয়াবহ দুর্ঘটনা, গাড়ি-ট্রাকের সংঘর্ষে মৃত ৪

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00