Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

১২৬০টি ছয়, নয়া রেকর্ড এবারের আইপিএলে

Share:

নিজস্ব প্রতিনিধি : ফাইনালে যতই বোলাররা দাপট দেখাক না কেন, এবারের আইপিএলে ব্যাটসম্যানদের জন্য একধিক রেকর্ড গড়েছে। নতুন রেকর্ডগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, গত মরশুমের তুলনায় সবচেয়ে বেশি ছয় হাঁকিয়েছেন ব্যাটসম্যানরা।

পরিসংখ্যান বলছে, এবারের আইপিএলে ব্যাটসম্যানরা ছক্কা হাঁকিয়েছেন ১২৬০টি, যা এখনো পর্যন্ত আইপিএলের ইতিহাসে রেকর্ড। ২০২৩ সালে ৭৪টি ম্যাচে ছক্কা মারা হয়েছিল ১১২৪টি। এবার ১৩৬টি ছক্কা বেশি মারা হয়েছে। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ছক্কা মেরেছেন সানরাইজার্স হায়দরাবাদের অভিষেক শর্মা। ৪২টি ছক্কা মেরেছেন তিনি। এর আগে এক মরশুমে কোনো ভারতীয় এতগুলো ছক্কা মারেনি। সারা বিশ্বে ছক্কা হাঁকানোর ক্ষেত্রে অভিষেকের স্থান রয়েছে ছয় নম্বরে। এই তালিকায় অভিষেকের ওপরে রয়েছে ক্রিস গেইল, জস বাটলার ও আন্দ্রে রাসেলের নাম।

আরো কিছু দিক থেকেও এবারের আইপিএল রেকর্ড করেছে। সেগুলি হল, এবারের আইপিএলে ওভার প্রতি রান হয়েছে ৯.৫৬। এর আগে এক মরশুমে এত বেশি রান ওঠেনি। গত মরশুমে ওভার প্রতি রান উঠেছিল ৮.৯৯। এখানেই শেষ নয়, এবারের আইপিএলে সবচেয়ে বেশি চার মারার রেকর্ডও রয়েছে। এবারে চার মারা হয়েছে ২১৭৪টি। ২০২৩ সালেও এই সংখ্যক চার মারা হয়েছিল। ফলে এটাও যুগ্মভাবে একটা রেকর্ড।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

‘বেবি ডিভিলিয়ার্সকে চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছে’, CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অশ্বিনের

জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ

৫ বলে ৫ উইকেট, নয়া কীর্তি গড়লেন লখনউয়ের স্পিনার দিগবেশ রাঠি

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

বাংলার মানুষের সঙ্গে বঞ্চনা করতেই অজুহাত দিয়ে ফাইনাল সরানোর সিদ্ধান্ত,কটাক্ষ ক্রীড়ামন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00