Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইপিএলে সফল কোচদের মধ্যে বিদেশিদের দাপট বেশি

Share:

নিজস্ব প্রতিনিধি : আইপিএলে কোনও দলকে চ্যাম্পিয়ান করার পিছনে যেমন অধিনায়কের ভূমিকা থাকে, তেমনি কোচের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে, আইপিএলে কোনও দলকে চ্যাম্পিয়ান করানোর পিছনে বিদেশি কোচদের ভূমিকা সবচেয়ে বেশি। সেক্ষেত্রে সফল কোচদের মধ্যে রয়েছেন মাত্র একজন ভারতীয়।

এখন পর্যন্ত ১৬ বার আইপিএল টুর্নামেন্ট হয়েছে। এই ১৬ বারের মধ্যে চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স পাঁচ বার করে ট্রফি জিতেছে। পাশাপাশি একবার, দুবার করে ট্রফি জিতেছে কিছু ফ্র্যাঞ্চাইজি। এই দলগুলিকে চ্যাম্পিয়ান করানোর পিছনে পাঁচ জন কোচের ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। এই পাঁচ জন হলেন নিউজিল্যান্ডের স্টিফেন ফ্লেমিং, শ্রীলঙ্কার মেহেলা জয়বর্ধন, অস্ট্রেলিয়ার খেলোয়াড় ট্রেভর বেলিস, রিকি পন্টিং ও আশিস নেহেরা। এই পাঁচ জনের মধ্যে চারজনই বিদেশি।

বিদেশি কোচদের মধ্যে যিনি সবচেয়ে বেশি বার দলকে জিতিয়েছেন তাঁর নাম স্টিফেন ফ্লেমিং। স্টিফেন এখনও পর্যন্ত আইপিএলের খেতাব জিতিয়েছেন। ২০০৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন ফ্লেমিং। এরপর চেন্নাই সুপার কিংসের হয়ে ১০টি ম্যাচ খেলেন তিনি। এরপরই চেন্নাইয়ের হয়ে কোচিং শুরু করেন এই নিউজিল্যান্ডের খেলোয়াড়। মহেন্দ্র সিং ধোনির চেন্নাইকে পাঁচ বার চ্যাম্পিয়ান করার ক্ষেত্রে ফ্লেমিংয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। চেন্নাইয়ের কোচিংয়ের দায়িত্ব পালন করার পাশাপাশি ২০১৭ সালে রাইজিং পুনে সানরাইজার্সের কোচ হয়েছিলেন ফ্লেমিং। সেবার পুনেকে ফাইনালে তুলেছিলেন তিনি। ফ্লেমিংকে আইপিএলের ইতিহাসে সবচেয়ে কোচ বলা হয়।

ফ্লেমিং ছাড়া মেহেলা জয়বর্ধনের নামও আলোচনায় উঠে আসছে। ২০১৭ সালে মুম্বইয়ের কোচ হয়েছিলেন জয়বর্ধন। সেইবছরই মুম্বইকে চ্যাম্পিয়ান করেছিলেন তিনি। এরপর ২০১৯ ও ২০২০ সালে মুম্বইকে চ্যাম্পিয়ান করেছিলেন তিনি। সফল কোচদের মধ্যে ট্রেভর বেলিসের নামও বিশেষ উল্লেখযোগ্য। ট্রেভরের কোচিংয়েই কলকাতা নাইট রাইডার্স দুবার চ্যাম্পিয়ান হয়েছে।

খেলা ছেড়ে রোহিতের হাতে মুম্বইয়ের অধিনায়কত্ব তুলে দিক হার্দিক, উঠল দাবি

CSK-তে খেলবেন সঞ্জু? ‘Dhoni’ জার্সিতে মাঠ কাঁপালেন অভিজ্ঞ ব্যাটার

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

‘বেবি ডিভিলিয়ার্সকে চুক্তির বাইরে গোপনে অর্থ দেওয়া হয়েছে’, CSK-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অশ্বিনের

জোর ধাক্কা খেল BCCI, আইপিএল থেকে বাদ দেওয়া দলকে ৫৩৮ কোটি ক্ষতিপূরণের নির্দেশ

৫ বলে ৫ উইকেট, নয়া কীর্তি গড়লেন লখনউয়ের স্পিনার দিগবেশ রাঠি

আরসিবির জয়কে পরবর্তী নির্বাচনের জন্য ব্যবহার করাই কাল, ঘোর বিপদে কংগ্রেস

অতীতে কারা জিতেছিল আইপিএল শিরোপা? রইল তালিকা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00