Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিলবে আট মাসের বেতন সহ বোনাস, কর্মীদের জন্য নয়া সিদ্ধান্ত  সিঙ্গাপুর এয়ারলাইন্সের

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ কর্মজীবনে বেতন এবং  ভাতা  নিয়ে কমবেশি সকলেই চিন্তিত থাকে।    এবার কর্মীদের বেতন নিয়ে নয়া নজির গড়ল সিঙ্গাপুর এয়ারলাইন্স। জানা গিয়েছে বর্তমানে ভাল মুনাফা করেছে এই বিমান সংস্থা। সেইজন্য কর্মীদের আট মাসের বেতন সহ বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস কর্তৃপক্ষ। তবে তা এখন জনসমক্ষে  প্রকাশ হয়নি।

এই বেতন বৃদ্ধি নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের কর্তৃপক্ষ তরফে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শুধু সিঙ্গাপুর এয়ারলাইন্স নয়, আরো বেশ কয়েকটি এয়ারলাইন্স কর্মীদের উদার হস্তে বোনাস দিচ্ছে। জানা গেছে, দুবাইয়ের এমিরেটস এয়ারলাইন্স তার কর্মীদের ২০ সপ্তাহের বেতনের সমপরিমাণ বোনাস দিচ্ছে। আর তাতেই মুখে হাসি ফুটেছে কর্মীদের ।

সম্প্রতি ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক পরিসংখ্যান প্রকাশ করেছে সিঙ্গাপুর এয়ারলাইন্স সংস্থা। সেখানে দেখা গিয়েছে চলতি বছর বিমান সংস্থাটি ১৯৮ কোটি ডলার নিট মুনাফা করেছে। আর তাতেই কর্মীদের বোনাস দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিমান সংস্থা। এই প্রসঙ্গে সিঙ্গাপুর এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা গোহ চুন ফং বলেছেন,’সব কর্মী নিরন্তর কাজ করায় এ সাফল্য অর্জিত হয়েছে। করোনা মহামারির সময় তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে  সিঙ্গাপুর এয়ারলাইন্স বাজারে খুব ভালোভাবে ফিরে আসতে পেরেছে। আমার কর্মীদের কাছে কৃতজ্ঞ।‘

পুজোর এক মাস আগে দিতে হবে বোনাস, দাবি চা শ্রমিকদের

‘আমরা কোনও বনধ সমর্থন করি না, পাহাড়ে সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল’, দাবি মুখ্যমন্ত্রীর

চা-শ্রমিকদের ডাকা বনধে ধাক্কা খেল পাহাড়ের আংশিক জনজীবন

মাঝ আকাশে সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানে প্রবল ঝাঁকুনি, নিহত এক যাত্রী

গুগলের পর এবার কর্মী ছাঁটাইয়ের পথে সুইগি

শতাধিক কর্মীকে ছাঁটাই করল গুগল

সরকারি নজরদারিতে নবান্নের কর্মীরা, চালু হচ্ছে Chip Card

এনআই অ্যাক্টের আওতায় রাজ্যে বাড়ল ৩ দিন ছুটি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00