Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর এক মাস আগে দিতে হবে বোনাস, দাবি চা শ্রমিকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: সামনেই দুর্গাপুজো। তারপরেও রয়েছে একাধিক উৎসব। এই উৎসবের মরশুমের আগেই চা বাগানের শ্রমিকদের বোনাস নিয়ে শুরু হয়েছে চর্চা। কবে চা বাগানের শ্রমিকদের বোনাস দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যে জলপাইগুড়িতে গেট মিটিং হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার জলপাইগুড়ির  ডেঙ্গুয়াঝাড়, ময়নাগুড়ির রামসাইয়ের যাদবপুর চা বাগানে সম্পন্ন হয়েছে গেট মিটিং। সেখানেই একাধিক দাবি তুলেছেন চা বাগানের শ্রমিকরা।

এদিনের গেট মিটিংয়ে মূলত ২টি দাবিকে সামনে রাখা হয়েছে। গেট মিটিংয়ে আগামী ১০ অগস্টের মধ্যে বোনাস সংক্রান্ত মিটিং ডাকার কথা বলা হয়েছে। পাশাপাশি উৎসব শুরুর একমাস আগে সমস্ত শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়ার দাবি তোলা হয়েছে মালিক পক্ষের কাছে। গত বছর শ্রমিকদের ১৬ শতাংশ হারে বোনাস দেওয়া হয়েছিল। কিন্তু এবার চা শ্রমিকদের পক্ষ থেকে ২০ শতাংশ বোনাসের দাবি তোলা হয়েছে। উত্তরবঙ্গের চা শ্রমিকদের ইউনিয়নগুলির যৌথমঞ্চ জয়েন্ট ফোরাম শনিবার এই বৈঠকের ডাক দিয়েছিল।

প্রতিবছর উৎসবের মরশুম আসলেই দেখা যায়, বোনাস নিয়ে শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের অশান্তি শুরু হয়। মালিকপক্ষের বিরুদ্ধে টালবাহানার অভিযোগ তোলেন।জানা গিয়েছে, আগে থেকে মিটিং করে ব্যবস্থা না নিয়ে উৎসবের ঠিক আগেই বোনাস নিয়ে সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। কিন্তু এই বছর ১০ আগস্টের মধ্যে বোনাস মিটিং ডাকার দাবি তোলা হয়েছে। এই কথা মেনে দ্রুত বোনাস মিটিং না ডাকা হলে শ্রমিকরা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ২০ শতাংশ হারে তাঁদের বোনাস দেওয়ার দাবিও জানিয়েছেন তাঁরা।

‘আমরা কোনও বনধ সমর্থন করি না, পাহাড়ে সমস্যা তৈরি করছে একটি রাজনৈতিক দল’, দাবি মুখ্যমন্ত্রীর

চা-শ্রমিকদের ডাকা বনধে ধাক্কা খেল পাহাড়ের আংশিক জনজীবন

মিলবে আট মাসের বেতন সহ বোনাস, কর্মীদের জন্য নয়া সিদ্ধান্ত  সিঙ্গাপুর এয়ারলাইন্সের

দীপাবলিতে ৭,০০০ টাকা করে বোনাস ঘোষণা কেজরিওয়াল সরকারের

বোনাস হিসেবে কর্মচারিদের ৫০ মাসের বেতন দিল এই সংস্থা

রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কম্পিউটার অপরেটারদের বোনাস দিল অর্থ দফতর

৭৮ দিনের উৎসব বোনাস ঘোষণা রেলের, উপকৃত ১১ লক্ষ কর্মী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00