Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মমতাকে নিয়ে মন্তব্য করায় অধীরের উপরে চটেছেন খাড়গে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের মাঝে বিরোধী INDIA জোট নিয়ে সরব হয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা  বন্দ্যোপাধ্যায়। তিনি ১৫ মে বলেছিলেন, কেন্দ্রে ইন্ডিয়া জোট সরকার গঠন করলে তৃণমূল বাইরে থেকে সমর্থন করবে। আর তার একদিন পর অর্থাৎ ১৬ মে  তৃণমূল সুপ্রিম দাবি করেন, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। জোটে তিনি ছিলেন, আছেন, থাকবেন। তাঁরাই আসবেন ক্ষমতায়। এই নিয়ে মমতাকে আক্রমণ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরি। তিনি তৃণমূল সুপ্রিমকে বলেছেন,’ আমি মমতাকে বিশ্বাস করি না। তিনি জোট থেকে পালিয়েছিলেন,তিনি জোট ভেঙেছিলেন।‘  অধীরের এই বক্তব্য নিয়ে সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।

এই নিয়ে শনিবার কংগ্রেস সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, ‘ ইন্ডিয়া জোটের ব্যাপারে অধীর রঞ্জন চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার লোক নন। কংগ্রেসের হাইকমান্ডরাই সঠিক সিদ্ধান্ত নেবে।‘ এখান থেকেই স্পষ্ট যে তৃণমূল সুপ্রিমকে আক্রমণ করে অধীরের এই বক্তব্যে ক্ষুব্ধ কংগ্রেসের শীর্ষ নেতারা। পাশাপাশি খাড়গের এদিনের বক্তব্য থেকে বোঝাই যাচ্ছে বিরোধী ইন্ডিয়া জোটে অধীরের থেকেও বেশি গুরুত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের।

উল্লেখ্য , দিল্লি থেকে বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে  মমতা বন্দ্যোপাধ্যায় নিজে জোটের নামকরণ করেছিলেন। গোটা বিরোধী শিবিরকে তিনি  এক ছাদের নিচে এনেছিলেন। কিন্তু লোকসভা নির্বাচনের ঠিক আগে বাংলায় সিপিএম এবং কংগ্রেসের হাতধরা থেকে পিছিয়ে আসেন মমতা। বাংলা থেকে একা লড়াই করার সিদ্ধান্ত নেয় তৃণমূল। আর তাতেই বঙ্গে বিরোধী শিবিরের তোপের মুখে পরে রাজ্যের শাসক দল।

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘জামাই আদর করে ডেকে লাঞ্ছনা পরিযায়ী শ্রমিকদের’, গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী

রাস্তা ও বাড়ি তৈরির প্রকল্প বন্ধ করেছে কেন্দ্র, ফের কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, মঙ্গলে যাচ্ছেন বর্ধমানে, কী কী কর্মসূচি রয়েছে মমতার?

১১৭দিনের মাথায় রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ,শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

২২ অগস্ট রেলের অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী, নেপথ্যে কারণ কী?

পূর্ব বর্ধমানে বাস দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা মমতার

দেশের সম্মান রক্ষার্থে লড়াই জারি থাকবে, দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বার্তা মমতার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00