Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লিতে প্রচারে বেরিয়ে গেরুয়া গুন্ডাদের হাতে আক্রান্ত কানহাইয়া কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ‘পোষ্য’ হিসাবে পরিচিত দিল্লি পুলিশের হাতে রাজধানী কতটা নিরাপদ, ফের তার জলজ্যান্ত প্রমাণ মিলল। শুক্রবার প্রচারে বেরিয়ে গেরুয়া গুন্ডাদের হাতে আক্রান্ত হলেন উত্তর-পূর্ব দিল্লির কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমার। ইতিমধ্যেই কানহাইয়ার উপরে হামলার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এদিনের হামলার পরেও দমছেন না জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি। ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ক্ষমতা হাতছাড়া হচ্ছে বুঝতে পেরে বেপরোয়া হয়ে উঠেছে বিজেপি। হামলা করে ভয় দেখানো যাবে না। সাধারণ মানুষই ইভিএমে এই হামলার যোগ্য জবাব দেবেন।’

এদিন সন্ধ্যায় পূর্ব দিল্লির উসমানপুরের ব্রহ্মপুর ওয়ার্ডে পদযাত্রা করছিলেন কানহাইয়া কুমার। তাঁকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’ধারে জমায়েত হয়েছিলেন বহু সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, কানহাইয়া কুমারের পদযাত্রা চলার সময়ে ষন্ডা চেহারার দুই গুন্ডা হাতে মালা নিয়ে এগিয়ে যাচ্ছেন। ভিড় ঠেলে সামনে পৌঁছে মালা পরানোর বাহানায় কালো পোশাক পরিহিত দাড়িওয়ালা যুবক আচমকাই কানহাইয়াকে সপাটে চড় কষান। পাশে দাঁড়ানো আর এক যুবক কংগ্রেস প্রার্থীর গায়ে কালি ছিটিয়ে দেন। আকস্মিক ওই ঘটনায় শোরগোল বেঁধে যায়।

কানহাইয়ার সঙ্গী কংগ্রেস কর্মীরা দুজনকে ধরে গণধোলাই দেন। হামলাকারীদের সঙ্গে থাকা আরও পাঁচ-ছয়জন দৌড়ে পালিয়ে যায়। পরে হামলাকারীদের তরফে এক ভিডিয়ো ফেসবুকে পোস্ট করা হয়েছে। ওই ভিডিয়োতে  হামলাকারীদের নেতৃত্বে থাকা যুবক দাবি করেছে, ভারতীয় সেনাকে অপমান করার জন্যই কানহাইয়ার উপরে হামলা চালানো হয়েছে। উল্লেখ্য, উত্তর-পূর্ব দিল্লিতে বিদায়ী সাংসদ এবং বিজেপি নেতা তথা অশ্লীল ভোজপুরী গানের জন্য খ্যাত মনোজ তিওয়ারির বিরুদ্ধে লড়ছেন কংগ্রেসের তরুণ-তুর্কি নেতা কানহাইয়া কুমার। প্রচারে ইতিমধ্যেই তিনি ঝড় তুলেছেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কানহাইয়ার বিরুদ্ধে মনোজ তিওয়ারির জয়লাভের সম্ভাবনা ক্ষীণ। এদিনের হামলা বিজেপি নেতৃত্বের হতাশার বহিঃপ্রকাশ বলেই দাবি কংগ্রেস নেতৃত্বের।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

প্রাক্তন কংগ্রেস বিধায়ক হিসাবে পেনশন চেয়ে আবেদন ধনখড়ের

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00