Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ধারের টাকা ফেরত না দেওয়া নিয়ে বচসা, মা-মেয়েকে পিটিয়ে খুন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ একসঙ্গে  খুন হল মা এবং মেয়ে। ঘটনাটি ঘটেছে কালনার মঙ্গলকোটে। জানা গিয়েছে,  ধান কাটতে বাধা দেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বচসা। তার জেরেই ধান জমির মধ্যেই পিটিয়ে খুন হল  মা এবং মেয়ে।

মঙ্গলবার সকালে তাদের দুই দেহ জমিতে পড়ে থাকতে দেখেন মাঠে  কাজ করতে আসা কৃষকরা। তারপরেই তারা খবর দেয় পুলিশকে। ঘটনাস্থলে এসে দুই মৃতদেহ তারা উদ্ধার করে তদন্ত শুরু করে পুলিশ।   তখনই জানা যায় সুদের টাকা ফেরত না দেওয়ার  জেরে এই খুন হয়েছে । পুলিশ জানিয়েছে খুনের ঘটনায় নিহত মা হলেন বছর ৩৭-এর ভবানী গড়াই। মেয়ের নাম বছর ১৩ ফুল কুমারী গড়াই। ইতিমধ্যেই পুলিশের হাতে গ্রেফতার হয়েছে অভিযুক্ত।

কেন এই হত্যাকাণ্ড? পুলিশ জানিয়েছেন,  প্রতিবেশীর গৌড় চন্দ্র গড়াইয়ের কাছ থেকে সুদে টাকা নিয়েছিলেন ভবানী।  কিন্তু দু’থেকে তিন মাস আগে নেওয়া সেই টাকা শোধ করেননি ওই মহিলা। তখন   গৌড় চন্দ্র গড়াই ওই মহিলার দু’বিঘা জমিতে চাষ করার অনুমতি  চায়। তবে গৌড় চন্দ্র গড়াইকে চাষ করার অনুমতি দেয়নি ভবানী। আর তাতেই শুরু হয় বিবাদ ।  পরে তা চরমে উঠলে ধান কাটার কাস্টে দিয়েই  গৌড় চন্দ্র গড়াই মা এবং মেয়ে খুন করে। ইতিমধ্যেই এই পুরো ঘটনা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।  

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

আরামবাগ থেকে গোঘাট! অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধারে চাঞ্চল্য

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

স্বামীর কর্মচারীর সঙ্গে প্রেম, পথের কাঁটা সরাতে খুন করে গ্রেফতার স্ত্রী-কারিগর

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কুলটিতে শুটআউটের ঘটনায় পুলিশের জালে ৩, সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00