Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রেকর্ড দামে নিলাম টাইটানিকের যাত্রীর  সোনার ঘড়ি

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ নিলামে উঠল টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রীর সোনার ঘড়ি। শনিবার সেটি  নিলামে ওঠে।  ১১৭৫ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে ঘড়িটি।এটি কিনে নেন এক আমেরিকান ক্রেতা।   নিলাম সংস্থা হেনরি অলড্রিজ অ্যান্ড সন ভবিষ্যৎবাণী করেছিল, এই ঘড়িটি আনুমানিক এক লাখ থেকে দেড় লাখ পাউন্ডে বিক্রি হবে।

টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রী  জন জ্যাকব অ্যাস্টর চতুর্থের ১৪ ক্যারেট সোনার ওয়ালথাম পকেট ঘড়ি। প্রারম্ভিক দর উঠেছিল ৬০ হাজার পাউন্ড। ১৯১২ সালে এপ্রিল মাসে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে টাইটানিক। তার কয়েকদিন পরেই উদ্ধার হয় অ্যাস্টরের দেহ। তখনই সঙ্গে উদ্ধার হয় জেজেএ নামের আদ্যক্ষর খোদাই করা ঘড়িটি। পাশাপাশি অ্যাস্টরের মৃত দেহের সঙ্গে পাওয়া যায় একটি হীরার আংটি, স্বর্ণ ও হীরার কাফলিংক এবং ২,৪৪০ ডলার।

উল্লেখ্য, অ্যাস্টর আরএমএস টাইটানিকের সবচেয়ে ধনী যাত্রী হিসাবে সুপরিচিত। সেইসময় তিনি ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের মধ্যে একজন। তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল  প্রায় ৮৭ মিলিয়ন ডলার। অন্যদিকে ২০১৩ সালে নিলামে উঠেছিল টাইটানিক ডুবে যাওয়ার সময় বাজানো একটি বেহালা। যা প্রায় ১.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছে। এরপরেই নিলামে উঠল সোনার ঘড়ি।

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

নিলামে উঠছে টাইটানিকের ‘রোজ’ কেটের আইকনিক ওভারকোট, কত দামে বিক্রি হবে?

টাইনিকে জ্যাককে কেন মেরে ফেলা হয়েছিল, বৈজ্ঞানিক ব্যাখ্যা দিলেন জেমস ক্যামেরন

২৫ বছর পর পর্দায় প্রত্যাবর্তন জ্যাক ও রোজের

জানেন কী, টাইটানিকের ‘রোজ’ অতীতে রান্নার কাজ করতেন!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00