Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রামনবমীর মিছিলে তরোয়াল, অস্ত্র সহ বিজেপি নেতারা, ধর্মীয় উস্কানির অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ রামনবমী। এদিন দলীয় পতাকার বদলে অস্ত্র হাতে দেখা গেল বিজেপি নেতাকে।  রামনবমীর দিন সকালে মধ্য হাওড়ার শ্যামাশ্রী সিনেমা মোড় থেকে রামরাজাতলা পর্যন্ত রামনবমীর একটি শোভাযাত্রা বের করে বিজেপি। আর সেখানেই দেখা গেল বিজেপি নেতা এবং কর্মীদের হাতে তলোয়ার।

এদিনের এই শোভাযাত্রার একদম সামনে ছিলেন  হাওড়া সদর লোকসভার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী এবং বিজেপির হাওড়া সদরের সভাপতি। সেখানেই খোলা তরোয়াল হাতে দেখা গেল বিজেপির হাওড়া সদরের সভাপতি রমাপ্রসাদ ভট্টাচার্যকে। এই ঘটনা প্রসঙ্গে রামপ্রসাদ বলেন, “ রাম আমাদের গর্ব এবং অহংকার। তাই রাম নবমীর দিন আমরা পথে নেমেছি। তবে এটি অস্ত্র মিছিল নয়। এটা তো প্রতীকী।“ তবে হাতে অস্ত্র নিয়ে মিছিল করায় বিতর্কের মধ্যে জড়িয়েছে গেরুয়া শিবির। পাশাপাশি প্রশ্ন তোলা হয়েছে আদালতের নির্দেশ সত্ত্বেও কী করে বিজেপি নেতারা রামনবমীর মিছিলে অস্ত্র প্রদর্শন করেছে । 

অন্যদিকে রামনবমীর শোভাযাত্রা করেছে তৃণমূলের নেতারা। লিলুয়ার মহাবীর চক থেকে শোভাযাত্রা বের হয়েছে। এখানে উপস্থিত থাকবেন রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের মন্ত্রী অরূপ রায়, হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়, হাওড়া সদরের যুব তৃণমূল সভাপতি কৈলাশ মিশ্র সহ একাধিক তৃণমূল নেতারা। তবে এই মিছিলে বিজেপির নেতাদের মত এখানে কেউ অস্ত্র প্রদর্শন করেনি। যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে সেইজন্য রামনবমীর দিন কড়া পুলিশি নিরাপত্তা থাকবে গোটা বাংলা জুড়ে।

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

অর্থই অনর্থ! বিজেপি পঞ্চায়েত প্রধানদের চুলোচুলিতে উত্তাল মালদহ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00