Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২,০০০ মাইল পথ পেরিয়ে মনিবের কাছে ফিরল পোষ্য সারমেয়

Share:

নিজস্ব প্রতিনিধি : পোষ্য কুকুরকে আমরা প্রভুভক্ত বলেই জানি। পোষ্য কুকুরের সঙ্গে তাঁর মনিবের নাড়ির টান সকলেরই জানা। তবে এই তথ্য শুধু কথার কথা নয়, তা আরও একবার প্রমাণিত হয়ে গেল। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় পোষ্য কুকুর মিস্কা তার মনিবের থেকে দূরে চলে গিয়েছিলেন। শেষ পর্যন্ত ছোট্ট মিস্কার দেখা মিলল প্রায় দু হাজার কিলোমিটার দূরের। নিজের মনিবের কাছে ফিরে এলেন মিস্কা।

জানা গিয়েছে, মিস্কাকে প্রথম মিচিগানের হার্পার উডসে প্রথম দেখতে পান সেখানকার এক বাসিন্দা। গত বছরের জুলাই থেকে মিস্কাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত মিচিগানের এক বাসিন্দা গ্রসি পয়েন্টি অ্যানিমাল অ্যাডপশান সোসাইটিকে গোটা বিষয়টি জানায়। সংগঠনের কর্মীরা এসে মিক্সার শরীর থেকে মাইক্রো চিপ উদ্ধার করে। সেখান থেকেই মিস্কার আসল মনিবের সম্পর্কে জানতে পারে সংগঠনের কর্মীরা। ক্যালিফোর্নিয়া থেকে ২৩৪৩ মাইল দূরে সান দিয়েগোতে কীভাবে পাওয়া গেল মিক্সাকে, তা ভেবে কুল করতে পারছেন না কেউ।

শেষ পর্যন্ত মিস্কাকে নিজেদের তত্বাবধানেই রাখে অ্যানিমাল অ্যাডপশান সোসাইটির সদস্যরা। জানা যায়. মিস্কার মনিবের নাম মেহরাড হাউম্যান। হাউম্যান ও তাঁর পরিবারের সদস্যরা ছুটি কাটাতে মিনিয়াপোলিসে যায়। তখনই হাউম্যানের সঙ্গে যোগাযোগ করে সোসাইটির সদস্যরা। তাঁরা জানান, মিস্কা তাঁদের তত্বাবধানে রয়েছে। শুনেই মিনিয়াপোলিস থেকে তাদের প্রিয় পোষ্যটিকে নিতে সান দিয়েগোতে ছুটে আসে হাউম্যানের পরিবার। উল্লেখ্য, মিনিয়াপোলিস থেকে সান দিয়েগো ক্যালিফোর্নিয়ার থেকে অনেকটাই কাছে। যদিও তাঁদের আসতে দশ ঘণ্টা সময় লেগেছিল। অবশেষে প্রিয় মনিবের সঙ্গে মিলিত হতে পেরে খুশি ছোট্ট মিস্কা।

এইরকম যে একটা ঘটতে পারে, তা অনেকের কাছেই গল্প গাঁথার মতো। সম্প্রতি মিস্কার একটি ছবি ও ভিডিও পোস্ট করেছেন অ্যানিমাল অ্যাডপটেশন সোসাইটির সদস্যরা। তাদের মতে, মিস্কাকে নিয়ে হডিউড একটা সিনেমা তৈরি করতে পারে। তবে সিনেমা পরিচালকরা এই বিষয়ে আগ্রহ দেখাবেন কিনা, সেটা সময়ই বলবে।

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

‘কেটে ফেলে রেখে দেব’, কুকুরদের খাওয়ানোর অপরাধে শারীরিক নিগ্রহ কমিউনিটি ফিডারকে

মার্কিন সেনা দিবস উদযাপনে আমন্ত্রণ পেয়ে ওয়াশিংটন যাচ্ছেন আসিম মুনির

বন্ধু নেই, দেহরক্ষীদের সঙ্গে গল্প করে সময় কাটাচ্ছেন রাজপুত্র হ্যারি

জেল বন্দির সঙ্গে ফোন সেক্স! ঘোর বিপদে মহিলা পুলিশকর্মী

‘নরেন্দার..সারেন্ডার’, যুদ্ধবিরতি নিয়ে মোদিকে খোঁচা রাহুলের

ট্রাক উল্টে পালাল কোটি কোটি মৌমাছি, জারি হল কড়া সতর্কতা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00