Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম কেন, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ গোটা দিন জুড়ে ছিল বাঙালিদের সরস্বতী পুজো আর বিশ্বের দরবারে ভ্যালেন্টাইন্স ডে। যাই হোক, সরস্বতী পুজো, প্রত্যেক বাঙালির কাছে একটি গুরুত্বপূর্ণ দিন। এই দিনটার জন্যে প্রত্যেক বাঙালিই অনেক পরিকল্পনা করে রাখেন। বিশেষ করে কচি-কাচারা শাড়ি পরার আনন্দে অপেক্ষায় থাকে।

তবে সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার বিশেষ নিয়ম কেন, সেটা আপনাদের কী জানা আছে? আসলে সরস্বতী পুজোর পরেরদিন পালিত হয় শীতল ষষ্ঠী৷ এদিন বাড়ির মেয়েরা শীতল ষষ্ঠী ব্রত পালন করে থাকেন। এদিনের আরেকটি বিশেষত্ব দিনভর রান্নাবান্না বন্ধ থাকা৷ নিয়ম অনুযায়ী, আগের রাতে রান্না করা গোটা সেদ্ধ খাওয়া হবে বিশেষ কিছু বাঙালির ঘরে৷ কিন্তু জানেন কী, কেন যুগের পর যুগ ধরে সরস্বতী পুজোর পরেরদিন শীতল ষষ্ঠী পালন করা হয়? গোটা সেদ্ধই বা কেন খাওয়া হয়? নিয়ম অনুযায়ী, সরস্বতী পুজোর দিন সকালেই বাজারের ব্যাগ হাতে বেরিয়ে পড়েন গৃহস্থরা৷ কিনে আনেন, শিষ পালং, গোটা মুগ, গোটা বেগুন, গোটা শিম, গোটা কড়াইশুটি, টোপা কুল, সজনে ফুল, এগুলোই সেদ্ধ করে খাওয়ার নিয়ম। মোট ৬ টা সব্জি রান্না করতে হবে, এর বেশি বা কম সব্জি খেলে নিয়ম ভঙ্গ হবে। পুজো শেষে বিকেলের দিকে পরিষ্কার হাঁড়িতে গোটা সব্জি রান্না জল গরম করে বসিয়ে দেওয়া হয়, এটাই গোটা সেদ্ধ নামেই পরিচিত৷ সবজিসেদ্ধ হয়ে গেলেই রান্না শেষ৷ তবে কেউ কেউ মুখে স্বাদ আনার জন্যে গোটা রান্নায় মশলা দিয়ে থাকেন৷ আবার কেউ কেউ নিয়ম মেনে মশলা ছাড়াই মুখে পুড়ে দেয়। বিশেষত ষষ্ঠী তিথিতে হয় ষষ্ঠী পুজো।

সঙ্গে ফুল, প্রসাদ দিয়ে বাড়ির শীল, নোড়ার পুজোও হয়। পুজোর সময় দইয়ের ফোঁটা শীল-নোড়ার গায়ে দেওয়া হয়। এরপর সেই দই-ই আগের দিনের রান্না করা খাবারে ছিটিয়ে দেওয়া হয় পুজোর শেষে। এদিন বাড়িতে রান্না পুরোপুরি বন্ধ। লৌকিক আচার অনুসারে, এদিন শিল নোড়াকে বিশ্রাম দিতেই গোটা সেদ্ধ খাওয়া হয়। তবে এই নিয়ম পালনের একটাই বিশ্বাস যে, গোটা সেদ্ধ খেলে জীবণু সংক্রমণ থেকে শরীর বাঁচে, ভাইরাস শরীরে প্রবেশ করতে পারেনা।

 

বাগদেবীর আরাধনায় শিশু শ্রম বন্ধের বার্তা শিল্পী বাবাই দাসের

সরস্বতী পুজোয় লক্ষ্মীদেবীকেও আরাধনা, অভিনব উদ্যোগ কলেজে

সপরিবারে বাগদেবীর আরাধনায় অভিষেক

সরস্বতী পুজোয়  হাতেখড়ি এবার ডিজিটাল স্লেটে   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00