Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপরিবারে বাগদেবীর আরাধনায় অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাগদেবীর আরাধনায় মেতেছে গোটা বাংলা। আর সেই আনন্দের উৎসবে মাতলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক  বন্দ্যোপাধ্যায়। এদিন সকাল থেকেই তিনি বাগদেবীর আরাধনা  শুরু করেছিলেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও। এদিনের বাগদেবী আরাধনার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।

ফেসবুকে পোস্ট করে অভিষেক লিখেছেন, ‘বসন্ত পঞ্চমীর পুণ্যলগ্নে জ্ঞানময়ী সর্বশুক্লা মা সরস্বতীর আরাধনার কিছু আলোকোজ্জ্বল মুহূর্ত। এই মানবজীবনের সকল অজ্ঞানতা, অন্ধকারের বিনাশ ঘটে মা প্রজ্ঞাদায়িনীর আশীর্বচনে। প্রাণ, জ্ঞান, বাক্, সঙ্গীত, শিল্পকলা এবং বিদ্যার দেবীর চরণে আজ প্রার্থনা জানালাম। বীণাপাণি দেবীর স্নেহাশিসে বাংলা তথা দেশের সকল শিক্ষার্থীর ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সৎবুদ্ধি এবং প্রকৃত জ্ঞানের আলোয় ধুয়ে-মুছে যাক সকল দীনতা-মলিনতা। সকল সৃজনীপ্রতিভার শিল্পীসত্তা উন্মীলিত হোক। এই বিশ্বভুবন আলোকিত হোক প্রেরণাদাত্রীর শুক্লজ্যোতিতে। উৎসবের আঙিনায় প্রজ্জ্বলিত হোক সম্প্রীতির আলোক-শিখা। জাতি-ধর্ম-বর্ণ-বর্গ নির্বিশেষে সবাই অংশ নিক এই আনন্দযজ্ঞে। আজকের কিছু আনন্দঘন মুহূর্ত!’ একথায় সরস্বতী পুজোর দিন ফের আরও একবার সম্প্রীতির বার্তা দিলেন অভিষেক।

উল্লেখ্য, সামনেই লোকসভা নির্বাচন। শুরু হয়েছে জোরকদমে প্রস্তুতি। তবে চরম ব্যস্ততার মাঝেও বাগদেবীর আরাধনায় ব্রতী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন পুজোয় অভিষেকের  পাশে দেখা গিয়েছে রুজিরা এবং তাঁর মেয়েকেও । অন্যদিকে  সরস্বতী পুজো উপলক্ষে গোটা বাংলা উৎসবের মেজাজে।  ছোট থেকে বড় সকলেই মেতে উঠেছেন বাকদেবীর আরাধনায়।  

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00