Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাগদেবীর আরাধনায় শিশু শ্রম বন্ধের বার্তা শিল্পী বাবাই দাসের

মন্ডপের পাশে একটি তালিকাও তৈরি করেছেন শিশু শ্রম বন্ধের সচেতনতা বৃদ্ধিতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাগদেবীর আরাধনা মানেই সারাবছর হোম‌ওয়ার্কের ফাঁকে উদযাপন। কিন্তু সব শিশুরা হয়তো সেই আনন্দের সামিল হতে পারে না। তার বড় একটি কারণ শিশু শ্রম। এবার এই ভাবনাই ফুটিয়ে তুলেছেন শিল্পী বাবাই দাস।

মন্ডপে মাতৃ মূর্তিকে দুই রূপে প্রস্ফুটিত করেছেন শিল্পী।‌ একাধারে বিদ্যার দেবী অন্যদিকে পড়ুয়া। লিঙ্গ নির্বিশেষে সকলের‌ই অধিকার রয়েছে শিক্ষা অর্জন করার। তাই ১৬, কাশী দত্ত স্ট্রীট এই আলোর দিনে‌ও তুলে ধরেছে সেই অন্ধকারকে। শুধু তাই নয় বাল্যবিবাহ বন্ধের দিকেও আলোকপাত করেছে এই পাড়ার সকলে। মন্ডপের পাশে একটি তালিকাও তৈরি করেছেন শিশু শ্রম বন্ধের সচেতনতা বৃদ্ধিতে। এবং এ‌ও বর্ণনা করেছেন এই অধ্যায়টি বন্ধ হলে কত শিশু সুন্দর ও সুস্থ জীবন পেতে পারে।

পশ্চিমবঙ্গে ‘কন্যাশ্রী’র মতো প্রকল্প শুরু হলেও অনেক জায়গায় এই আলো এখনও পৌঁছায়নি। তবু আজ‌ও মফস্বলের অনেক জায়গায় শিশুদের কাজ করতে দেখা যায়। বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়ের সেই প্রতিবাদের ধারা আজ‌ও বহন করে চলেছে বাবাই দাসের মতো শিল্পীরা।

সরস্বতী পুজোর পরের দিন গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম কেন, জানেন?

সরস্বতী পুজোয় লক্ষ্মীদেবীকেও আরাধনা, অভিনব উদ্যোগ কলেজে

সপরিবারে বাগদেবীর আরাধনায় অভিষেক

সরস্বতী পুজোয়  হাতেখড়ি এবার ডিজিটাল স্লেটে   

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00