Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলাদেশে অবাধ ভোট হয়নি, ফের জানিয়ে দিল আমেরিকা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ হয়নি বলে ফের জানিয়ে দিল মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকের তরফে এই কথা জানানো হয়েছে।

বিদেশ মন্ত্রকের মুখপাত্র ম্যাথু মিলার জানান, ‘নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলের বিভিন্ন নেতাদের গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি নানা অনিয়মের খবর এসেছে। সব রাজনৈতিক দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। নির্বাচনের সময় ও তার পরবর্তীকালে যে সব হিংসার ঘটনা ঘটেছে, তা নিন্দনীয়।‘

এর আগেও বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে উষ্মা প্রকাশ করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। বিদেশ মন্ত্রকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র, শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার প্রতি সাধারণ মানুষের আকাঙ্খাকে সমর্থন করে। মার্কিন যুক্তরাষ্ট্র পর্যবেক্ষকদের সঙ্গে এক মত যে এই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়নি। নির্বাচনে সব দলকে অংশগ্রহণ করতে না দেওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র হতাশ। মার্কিন যুক্তরাষ্ট্রের আশা, বাংলাদেশে যেসব হিংসার ঘটনা ঘটেছে, তার সঠিক তদন্ত করবে বাংলাদেশ সরকার ও দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করবে।

শুধু মার্কিন যুক্তরাষ্ট্রই নয়, বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়নি বলে উষ্মা প্রকাশ করেছে ব্রিটেনও। ব্রিটেনের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যেকোনও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনের শাসন, মানবাধিকার একটি অপরিহার্য অঙ্গ। কিন্তু নির্বাচনের সময় সেই সব মানদণ্ড ধারাবাহিকভাবে মেনে চলা হয়নি।

প্যালেস্তাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিল আমেরিকা

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে আমেরিকায় গিয়ে খুন তরুণী

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

দেশত্যাগের বর্ষপূর্তির দিনেই প্রতীকি ফাঁসিতে ঝোলানো হলো শেখ হাসিনাকে

হায়রে বাংলাদেশ! শেখ মুজিবের ছবি টাঙানোয় বরখাস্ত প্রধান শিক্ষিকা

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00