Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিমান বিলম্বে আমিও ৩ দিন ভুগেছি’, পাইলটকে ঘুষি যাত্রীর, ক্ষুব্ধ রিচা চাড্ডা

এই ঘটনায় আমি অবাক হয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে।আমি সহিংসতাকে প্রশ্রয় দিই না। বিমানবন্দরের মালিকানা বা নেতৃত্ব একচেটিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে হাড় কাঁপুনি শীত। ভোর হচ্ছে ঘন কুয়াশায়, যা শীতকালের অন্যতম বিশেষত্ব। কিন্তু এ বছরের শীতকালীন কুয়াশা একটু বেশিই সাধারণ মানুষের বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েকদিন ধরেই শীতের ঘন কুয়াশায় ব্যহত হচ্ছে ট্রেন চলাচল এবং বিমান পরিষেবা। যার ফলে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই ভুগছেন। বিমানবন্দরে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষায় থাকতে হচ্ছে সকলকে। দিন দুয়েক ধরেই এরকম কাণ্ডে জেরবার সমাজমাধ্যম।

দিন কয়েক আগে দিল্লি-গোয়া ফ্লাইট ১০ ঘন্টারও বেশি সময় না চলার পরে যাত্রীদের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছয়। একজন তো ক্যাপ্টেনকে চড়ই মেরে দিয়েছে। যে ভিডিও নিয়ে এখনও বিতর্ক তুঙ্গে। ওই যাত্রীকে গ্রেফতার করা হলেও পরে তাঁকে জামিন দেওয়া হয়। এই বিষয়ে আজ একটি টুইটারে পোস্ট করে ক্ষোভ উগড়ে দেন অভিনেত্রী রিচা চাড্ডাও। অভিনেত্রী আজ এক্স (পূর্বে টুইটার) এ পোস্ট করে জানান, “৩ দিনের মধ্যে আমার ৩ টে ফ্লাইট বিলম্ব হয়েছে। ১ম দিন, ইন্ডিগো ৪ ঘণ্টার বেশি দেরি করেছে। ২য় দিন, ইন্ডিগো ৪ ঘণ্টা দেরি করেছে। কিন্তু ৩য় দিন, আন্তর্জাতিক ফ্লাইটে কোনও সমস্যা হয়নি। ১৪ জানুয়ারী, মুম্বইতে একটি এয়ার শো হয়েছিল, যার কারণে সকালে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। এবং তারপরে উত্তর ভারতে কুয়াশা-ধোঁয়াশা- দিল্লি রানওয়ে বন্ধ। সারা দেশে ফ্লাইট বিলম্বিত, কর্মীরা overextended।”

এরপর তিনি দিল্লি-গোয়ার বিমানে পাইলটের উপর যাত্রীর হাত তোলা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এই ঘটনায় আমি অবাক হয়েছি। শুধুমাত্র একজন ব্যক্তি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছে।আমি সহিংসতাকে প্রশ্রয় দিই না। বিমানবন্দরের মালিকানা বা নেতৃত্ব একচেটিয়া। সাধারণ নাগরিকরা কোন উপায় ছাড়াই ভোগান্তির শিকার হয়। আমিও বিমান বিলম্বের শিকার হয়েছিল। কিন্তু ঠান্ডা মাথায় সব সামলেছিলাম” দিন দুয়েক আগে ‘সেক্রেড গেমস’-অভিনেত্রী রাধিকা আপ্তে কোনও এক বিমানবন্দরের অ্যারোব্রিজে আটকে পড়েছিলেন। প্রায় ৪ ঘন্টা বিমানকর্মীরা অভিনেত্রী-সহ আরও সহ যাত্রীদের অ্যারোব্রিজে আটকে রেখে চলে যায়। যেখানে ছিল না কোনও খাবার এবং জলের ব্যবস্থা। প্রায় ৪ ঘন্টা অগ্নিপরীক্ষার কথা সোশ্যাল মিডিয়ায় এসে ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই মুম্বই টেলিভিশনের আরেক অভিনেত্রী সুরভী চন্দনা মুম্বই বিমানবন্দরে এক মহিলা বিমানকর্মীর দ্বারা অপদস্থ হওয়ার কথা জানান। এই ঘটনার কয়েক ঘন্টা বাদে আবারও অভিনেতা সোনু সুদও বিমানবন্দরে একই পরিস্থিতির সম্মুখীন হন।

ইয়ামির পর সুখবর দিলেন রিচা চাড্ডা, মা হতে চলেছেন আলি ফজল ঘরণী

এয়ারইন্ডিয়া ও মেকমাইট্রিপের দুর্বল পরিষেবায় বিরক্ত রিচা, নেটমাধ্যমে এসে নিন্দা

‘ফুকরে ৩’-র দুর্দান্ত সাফল্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিচা চাড্ডা

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

WEDDING BELL: মুম্বইতেই বসবে আলি-রিচার রিসেপশন, অতিথির সংখ্যা ৪০০

ধর্ষণ নিয়ে রসিকতা! ব্যান সুগন্ধি বিজ্ঞাপন নিয়ে বিস্ফোরক বলিউডমহল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00