Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল স্বামীজির জন্মোৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি : বেলুড় মঠে সাড়ম্বরে পালিত হল স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মোৎসব। শুক্রবার ভোর পাঁচটায় মঙ্গলারতি দিয়ে শুরু হয় এই উৎসব। এছাড়া বর্ণাঢ্য শোভাযাত্রারও আয়োজন করা হয় রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে।

এদিন সকাল থেকে বেলুড় মঠে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মঠের মূল মন্দির সংলগ্ন মাঠে মঞ্চ করে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলুড় মঠের নিজস্ব ইউটিউব চ্যানেলে এই অনুষ্ঠানে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়। বৈদিক মন্ত্রোচ্চারন, উদ্বোধনী সঙ্গীত, স্বদেশমন্ত্র পাঠ, সভাপতির ভাষণ ও সমবেত সঙ্গীতের আয়োজন করা হয়। বিদ্যামন্দিরের বিবেকানন্দ সভাগৃহে স্বামীজির জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে সারদাপীঠ। এদিন ভক্তদের প্রসাদ বিতরণের ব্যবস্থা করে মঠ কর্তৃপক্ষ। এদিন স্বামী বিবেকানন্দের আবির্ভাব দিবসের পাশাপাশি জাতীয় যুব দিবসও পালিত হয় বেলুড় মঠে। এদিন স্বামীজির জন্মোৎসব উপলক্ষে বেলুড় মঠে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন শুধু বেলুড় মঠেই নয়, রামকৃষ্ণ মঠ ও মিশনের বিভিন্ন কেন্দ্র ও সিমলা স্ট্রিটে বিবেকানন্দের বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বেলুড় মঠের পাশাপাশি এই সব জায়গাতেও ছিল ভক্তদের সমাগম। এদিন স্বামীজিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

বেলুড়ে নিজ উদ্যোগে AI-র মাধ্যমে স্কুলের কার্যক্রম

স্বামীজির সিমলা স্ট্রিটের বাড়িতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সাধু ও সন্তদের সঙ্গে বৈঠক

পুলিশের হাত থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ দিল ডাকাত, তার পর যা ঘটল….

পথদুর্ঘটনার বলি বাগনানের নাবালক-সহ ৩ তরতাজা প্রাণ

সাতসকালেই বাবা-ছেলের জোড়া মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য বেলুড়ে

ত্রিকোণ প্রেমের জেরে লিলুয়ায় নাবালককে পিটিয়ে খুন, চাঞ্চল্য এলাকায়

তৃণমূলের শিক্ষক নেতার বরখাস্তের আদেশ প্রত্যাহার ডিভিশন বেঞ্চের

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00