Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মুখ্যমন্ত্রীর নির্দেশে ৪২ হাজার কৃষককে ১৪১ কোটি টাকার ঋণ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উত্তরবঙ্গের ৪টি জেলার ৪২ হাজার কৃষককে ১৪১ কোটি টাকা ঋণ দিতে চলেছে জলপাইগুড়ির ব্যাঙ্ক।

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গের(North Bengal) ২টি জেলা ও ২টি মহকুমার ৪২ হাজার কৃষককে(Farmers) মোট ১৪১ কোটি টাকার ঋণ(Loan) দিতে চলেছে Jalpaiguri Central Co-operative Bank। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) নির্দেশেই এই ঋণ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী। তিনি এটাও জানিয়েছেন, যে সব কৃষকরা ঋণ পাবেন তা তাঁদের বার্ষিক ৪ থেকে ৭ শতাংশ সুদে মেটাতে পারবেন। বিনামূল্যে প্রত্যেক কৃষককের শস্য বিমা করে দেওয়া হবে ব্যাঙ্কের তরফে। এর পাশাপাশি তিনি জানিয়েছেন, ঋণ খেলাপি সদস্য এবং নিষ্ক্রিয় Primary Credit Co-operative Society-গুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি রাজ্যের সমবায়মন্ত্রী প্রদীপ মজুমদারকে জানানো হয়েছে। মূলত সোসাইটিগুলির সম্পত্তি ‘ক্রোক’ করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কৃষকদের ক্ষেত্রে এখনই সম্পত্তি ক্রোক করা পথে হাঁটা হচ্ছে না।

Jalpaiguri Central Co-operative Bank তৈরি হয়েছিল অবিভক্ত জলপাইগুড়ি জেলার আমলে। সেই কারণেই এখনকার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার, দুই জেলাতেই তার ব্যপ্তি রয়েছে। এর পাশাপাশি পরবর্তীকালে শিলিগুড়ি মহকুমা এবং মেখলিগঞ্জ মহকুমাতেও এর বিস্তার ঘটানো হয়। গতবছর এই ২ জেলা ও ২ মহকুমা এলাকার কৃষকদের ঋণ বাবদ প্রদান করা হয় ১২৬ কোটি টাকা। এবার ঋণ প্রদানের টার্গেট বাড়ানো হয়েছে। ১২৬ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৪১ কোটি টাকা করা হয়েছে।

রবি মরশুম শুরুর পরও উত্তরবঙ্গের কৃষকরা এখনও কৃষিঋণ পাননি। যার জেরে বহু কৃষক চাষাবাদ শুরু করতে পারেননি। মূলত Re-finance জনিত সমস্যার কারণেই রবি মরশুম শুরুর পরও কৃষকদের ঋণ প্রদান করা সম্ভব হয়নি। এই কথা মুখ্যমন্ত্রীর কানে যেতেই তিনি রাজ্যের সমবায়মন্ত্রীকে উত্তরবঙ্গে পাঠান। তার আগে সমবায়মন্ত্রী বৈঠক করেন National Bank of Agriculture and Rural Development বা NABARD’র সঙ্গে। সেই বৈঠকেই NABARD’র তরফে Re-finance’র ক্ষেত্রে সবুজ সঙ্কেত দেওয়া হয়। তার জেরেই ১০ জানুয়ারির পর থেকে কৃষকদের হাতে ঋণ তুলে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে।

পুজোয় বাজেটের মধ্যে ঘুরে আসুন উত্তরবঙ্গে, রইল বিশেষ পরামর্শ

ছুটি মাত্র চারদিন, পুজোর ঠিকানা হোক এই তিন পাহাড়ি গ্রাম

রাজ্য জুড়ে তীব্র তাপপ্রবাহ, চলতি সপ্তাহে ২দিন বন্ধ থাকছে স্কুল

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সামাল দিতে বিশেষ দল গঠন নবান্নের

উত্তর সিকিমে ভয়ঙ্কর দুর্ঘটনা, পর্যটক নিয়ে ১০০০ ফুট নীচের খাদে পড়ল গাড়ি

সুখবর, উত্তরবঙ্গ থেকে দীঘাগামী ভলভো বাসের অনলাইন বুকিংয়ে বিশেষ ছাড়, কবে পর্যন্ত জানুন

ফের উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী, কবে যাচ্ছেন, কী কর্মসূচি?

বিরাট ক্ষতির মুখে কোচবিহার বাস পরিষেবা, বন্ধ হল লেডিজ স্পেশাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00