Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘১৮৪ ভারতীয় মৎস্যজীবিকে মুক্তি দিন’, ইসলামাবাদকে আর্জি দিল্লির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সাজার মেয়াদ শেষ হওয়ার পরেও পাকিস্তানের জেলে বন্দি রয়েছেন ১৮৪ ভারতীয় ম‍ৎস্যজীবী। ওই ম‍ৎস্যজীবীদের অবিলম্বে মুক্তি দিতে ইসলামাবাদকে অনুরোধ জানাল বিদেশ মন্ত্রক। পাশাপাশি পাকিস্তানের জেলে বন্দি ১২ বেসামরিক নাগরিককে কূটনৈতিক সহায়তা (কনস্যুলার অ্যাকসেস) দেওয়ারও দাবি জানানো হয়েছে।

২০০৮ সাল থেকেই নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বছরে দু’বার পরস্পরের দেশে বন্দি নাগরিকদের তালিকা আদান-প্রদান করা হয়। প্রত্যেক বছর ১ জানুয়ারি ও ১ জুলাই ওই তালিকা আদান প্রদান করে দুই দেশের বিদেশ মন্ত্রক। সোমবার নতুন বছরের প্রথম দিনেই ভারতীয় বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে ইসলাবাদের কাছে পাঠানো এক তালিকায় জানানো হয়েছে, ভারতীয় জেলগুলিতে পাকিস্তানের ৩৩৭ জন বেসামরিক নাগরিক এবং ৮১ ম‍ৎস্যজীবী বন্দি রয়েছেন।

একই রকম পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে দিল্লির সাউথ ব্লকে পাঠানো রিপোর্টে জানানো হয়েছে, পাকিস্তানের বিভিন্ন জেলে ভারতের ৪৭ জন বেসামরিক নাগরিক ও ১৮৪ জন ম‍ৎস্যজীবী বন্দি রয়েছেন। আর ওই তালিকা পাওয়ার পরেই পাক জেলে বন্দি ১৮৪ ম‍ৎস্যজীবির সাজার মেয়াদ সম্পূর্ণ হয়েছে বলে উল্লেখ করে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।  

পাশাপাশি প্রধানমন্ত্রীর কুর্সিতে নরেন্দ্র মোদি আসীন হওয়ার পরে পাকিস্তান থেকে ভারতীয় বন্দিদের মুক্ত করে আনার পরিসংখ্যানও এদিন তুলে ধরেছে বিদেশ মন্ত্রক। এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০১৪ সাল থেকে কূটনৈতিক প্রচেষ্টায় পাকিস্তান থেকে ২,৬৩৯ জন ভারতীয় ম‍ৎস্যজীবী এবং ৬৭ জন বেসামরিক নাগরিককে ফেরানো হয়েছে।’

ভারতের মাটিতে আওয়ামী লীগের সক্রিয়তা নিয়ে ইউনূসের দাবিকে ‘ভিত্তিহীন’ বলল বিদেশ মন্ত্রক

ট্রাম্পের শপথ অনুষ্ঠানে হাজির খলিস্তানি জঙ্গি পান্নুন, ক্ষুব্ধ দিল্লি

ইয়েমেনে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ভারতীয় নার্সকে সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি বিদেশ মন্ত্রকের

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যাচ্ছে না ভারত, কার্যত নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে প্যারিস যাওয়ার ছাড়পত্র দিল না মোদি সরকার

বাংলাদেশে ১৫ হাজার ভারতীয় সুরক্ষিত রয়েছেন, দাবি বিদেশ মন্ত্রকের

৫ বছর বাদে ৮ জুলাই রাশিয়া সফরে যাচ্ছেন মোদি

পাক অধিকৃত কাশ্মীর সফরে ব্রিটিশ রাষ্ট্রদূত, প্রতিবাদ জানাল ভারত  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00