Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গ্যাংস্টার গোল্ডি ব্রারকে সন্ত্রাসবাদী ঘোষণা করল কেন্দ্র

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সন্ত্রাসী আর গ্যাংস্টারদের বিরুদ্ধে অ্যাকশন মুডে মোদি সরকার। দেশে নাশকতামূলক কাজকর্মে জড়িত থাকার অপরাধে কানাডায় বসবাসকারী কুখ্যাত গ্যাংস্টার গোল্ডি ব্রার-কে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করল স্বরাষ্ট্র মন্ত্রক। সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে  কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ডান হাত হিসাবে পরিচিত গোল্ডি ব্রারকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণার কথা জানানো হয়েছে।

পঞ্জাবের জনপ্রিয় গায়ক তথা কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালার নৃশংস হত্যাকাণ্ডের পরেই গোল্ডি ব্রারকে নিয়ে হইচই শুরু হয়। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, জনপ্রিয় পঞ্জাবি গায়কের খুনের মাস্টারমাইন্ড ছিল কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ গোল্ডি ব্রার। কানাডাতে বসেই সিধু মুসেওয়ালাকে খুনের ষড়যন্ত্র করেছিল। পুলিশের তদন্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিয়ো বার্তার মাধ্যমে সিধু মুসেওয়ালাকে খুনের দায় স্বীকার করে নেয় সে।

১৯৯৪ সালের ১১ এপ্রিল পঞ্জাবের মুক্তসর সাহিবে জন্ম গোল্ডি ব্রারের। তার আসল নাম সতিন্দর সিংহ ওরফে সতিন্দর সিংহজিত সিংহ। পঞ্জাব এবং হরিয়ানা জুড়ে একাধিক ডাকাতি, খুন ও অপহরণের মামলায় জড়িত ছিল। পুলিশের হাত থেকে বাঁচতে ২০২১ সালে দেশ থেকে পালিয়ে কানাডায় গিয়ে আশ্রয় নেয়। তার পর থেকে কখনও কানাডা, কখনও আমেরিকায় ঘাঁটি গেড়ে ভারতজুড়ে অপরাধমূলক কাজকর্ম পরিচালিত করছিল।  

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর কানাডা নিবাসী কুখ্যাত গ্যাংস্টার তথা বব্বর খালসা ইন্টারন্যাশনালের অন্যতম সদস্য লখবীর সিং লান্ডাকে সন্ত্রাসবাদী হিসাবে ঘোষণা করেছিল স্বরাষ্ট্র মন্ত্রক।

জম্মু-কাশ্মীরের আরও ২ সংগঠনকে নিষিদ্ধ করল শাহের মন্ত্রক

‘আমাদের কাছে কুকুর, গাধা আর তুমি-সব সমান’, গ্যাংস্টার গোল্ডি ব্রারকে জবাব ডিএসপি’র

অগ্নিগর্ভ মণিপুর ‘ঠাণ্ডা’ করতে আরও ৫০ কোম্পানি CRPF পাঠাচ্ছে শাহি মন্ত্রক

শাহি মন্ত্রকের দেওয়া জেড প্লাস নিরাপত্তা নিতে অস্বীকার শরদ পওয়ারের

সিধু মুসেওয়ালার খুনের ‘মূলচক্রী’ গোল্ডি ব্রার মারা যাননি, গুজব ওড়াল মার্কিন পুলিশ

ক্যালিফোর্নিয়ায় গুলিতে ঝাঁঝরা সিধু মুসেওয়ালার খুনের মূলচক্রী গোল্ডি ব্রার

সোম রাতেই নাগরিকত্ব সংশোধনী আইন চালুর ঘোষণা!

মার্চ মাস থেকেই কার্যকর নাগরিকত্ব সংশোধনী আইন

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00