Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জাপানে ভূমিকম্পের জের, রাশিয়া-উত্তর কোরিয়ায় জারি সুনামি সতর্কতা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন বছরের প্রথম দিনেই শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। দেশটির উত্তর-মধ্যাঞ্চলীয় এলাকায় আঘাত হেনেছে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। এক বার নয়, ৯০ মিনিটে ২১ বার কেঁপে উঠেছে সূর্যোদয়ের দেশ। দেশজুড়ে জারি হয়েছে সুনামি সতর্কতা। জাপানে শক্তিশালী ভূমিকম্পের জেরে এবার সুনামি সতর্কতা জারি করেছে উত্তর কোরিয়া ও রাশিয়াও। সমুদ্র উপকূলে থাকা নাগরিকদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়েছে।

সোমবার সকালে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। ওই শক্তিশালী ভূমিকম্পের পরেই দেশটির আবহাওয়া বিভাগের তরফে ইশিকাওয়া, নিগাতা ও তোয়ামার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়। ভূমিকম্পে কতটা বিপর্যস্ত হয়ে পড়েছে সূর্যোদয়ের দেশ তার বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, ইশিকাওয়ায় পিচের রাস্তায় ব্যাপক ফাটল ধরেছে। একাধিক এলাকা অন্ধকারে ডুবে গিয়েছে। জাপান সরকারের পক্ষ থেকে এখনও ভূমিকম্পে প্রাণহানির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য জানানো হয়নি। তবে ভূমিকম্পে বাড়ি চাপা পড়ে কমপক্ষে ছয় জন প্রাণ হারিয়েছেন বলে দাবি করা হচ্ছে। বিভিন্ন জায়গায় ধ্বংসস্তুপ ছড়ানোর কাজ চলছে।

অন্যদিকে জাপানে ভূমিকম্পের জেরে উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে উত্তর কোরিয়া সরকার। এক বিবৃতিতে পূর্ব উকূলে থাকা নাগরিকদের সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ৬.৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে। উত্তর কোরিয়ার পাশাপাশি উপকূলের নাগরিকদের জন্য সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়াও। রুশ সংবাদ সংস্থা ‘তাস’ জানিয়েছে,  জাপান লাগোয়া পশ্চিমাঞ্চলীয় উপকূলের সাখালাইন দ্বীপ, প্রিমোরস্ক এবং খাবারোভস্কের বাসিন্দাদের সুনামি নিয়ে সতর্্যক থাকতে বলা হয়েছে।  

পাকিস্তান-সহ ৪৩ দেশের নাগরিকদের জন্য No-Entry বোর্ড ঝোলালেন ট্রাম্প

এ কিসের ইঙ্গিত, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ

কিমের পাগলামো, উত্তর কোরিয়ায় নিষিদ্ধ জনপ্রিয় স্ট্রিট ফুড ‘হট ডগ’

‘হাতে হাত রেখে লড়ব’ বন্ধু পুতিনকে নতুন বছরে শুভেচ্ছা বার্তা পাঠালেন কিম

রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে খতম কিমের ৩,০০০ সেনা, দাবি জেলেনস্কির

ইউক্রেন যুদ্ধে নিকেশ ১০০ কিমের সেনা, বিস্ফোরক দাবি দক্ষিণ কোরিয়ার

পরমাণু যুদ্ধ নিয়ে এবার আগাম সতর্ক করলেন ব্রিটেনের সেনা প্রধান

ক্ষেপাণাস্ত্র নয়, কিমকে পুতিনের পাঠানো উপহারের তালিকা শুনলে পিলে চমকে যাবে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00