Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এ কিসের ইঙ্গিত, ট্রাম্পের শপথ অনুষ্ঠানের আগে একাধিক ক্ষেপণাস্ত্র ছুঁড়ল কিমের দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  হাতে আর কিছু সময়। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলছে হস্তান্তর প্রক্রিয়া। এই আবহেই একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। ট্রাম্পের শপথ গ্রহণ এর আগে কোন ইঙ্গিত দিচ্ছে কিমের দেশ,তাই এখন ভাবাচ্ছে বিশ্লেষকদের।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর জানিয়েছে, উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একাধিক স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। এসব ক্ষেপণাস্ত্র ২৫০ কিলোমিটার পর্যন্ত উড়েছে। উত্তর কোরিয়া আরও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করার প্রস্তুতি নিচ্ছে।

এই নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ (জেসিএস) জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার আনুমানিক সকাল সাড়ে ৯টায় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে উত্তর কোরিয়ার জাগ্যাং প্রদেশ থেকে এসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। উত্তর কোরিয়ার এসব কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি এই সমস্ত তথ্য আমেরিকা ও জাপানকে জানানো হচ্ছে ‌।

একইসঙ্গে কিমের দেশকে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ল দক্ষিণ কোরিয়া। দেশটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাং-মোক হুঙ্কার দিলেন কিমের সেনাদের। উত্তর কোরিয়ার সর্বশেষ ক্ষেপণাস্ত্র ছোড়ার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

লস অ্যাঞ্জেলসের রাস্তায় মার্শাল আর্ট দেখাতে গিয়ে পুলিশের গুলিতে ঝাঁঝরা ভারতীয়

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

ট্রাম্পের শুল্কারোপের ফল, তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতীয় শেয়ার বাজার

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

একই নম্বরের টিকিটে বাজিমাত, লটারিতে ৩৫.৫ লক্ষ খরচ করে যুবক জিতলেন প্রায় দশ কোটি

ক্যান্সারের গবেষণাপত্র চুরি করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিঠটানের চেষ্টা, গ্রেফতার চিনা চিকিৎসক

ট্রাম্প প্রশাসনের রোষের শিকার মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রধান

মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ট্রাক চালক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00