Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউক্রেন যুদ্ধে নিকেশ ১০০ কিমের সেনা, বিস্ফোরক দাবি দক্ষিণ কোরিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেন যুদ্ধে সম্প্রতি রাশিয়ার হয়ে লড়ছে উত্তর কোরিয়ার সেনা। এই রক্তক্ষয়ী যুদ্ধে উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত হয়েছে। এছাড়া আরও অন্তত ১ হাজার উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার লি সাং উন জানিয়েছেন, হতাহতদের মধ্যে উত্তর কোরিয়ার বহু উচ্চ পদস্থ কর্মকর্তারাও আছেন। তবে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও পর্য্নত কিছু জানা যায় নি।এর আগে মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র জানিয়েছিলেন যুদ্ধে উত্তর কোরিয়ার কয়েক ‘শ’ সেনা নিহত হয়েছে। যদিও এই নিয়ে কোন বিবৃতি দেয় নি রাশিয়া ও উত্তর কোরিয়া।

গত অক্টোবরে রাশিয়াকে সাহায্য করতে ইউক্রেনের সঙ্গে লড়তে অন্তত ১০ হাজার সেনা পাঠায় উত্তর কোরিয়া।এসব সেনার একটি অংশ কুরস্ক অঞ্চলে মোতায়েন করে রাশিয়া। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে।

দুইবছর পার হতে চলল, এখনও পর্যন্ত ইউক্রেন ও রাশিয়ার মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ হয় নি। দুই দেশেরই প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে। তবুও যুদ্ধ বন্ধে এখনও পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টে সংঘাতের পরিমাণ আরও বেড়েছে। সদ্যই ইউক্রেনের হামলায় প্রাণ হারিয়েছে রুশ উচ্চ পদস্থ সেনা। যা নিয়ে প্রতিশোধের আগুনে জ্বলছে রাশিয়া।এমতাবস্থায় রক্তক্ষয়ী যুদ্ধ আরও ভয়াবহ দিকে যেতে পারে বলে মনে করছে বিশ্লেষকেরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00