Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এয়ারইন্ডিয়া ও মেকমাইট্রিপের দুর্বল পরিষেবায় বিরক্ত রিচা, নেটমাধ্যমে এসে নিন্দা

সম্ভবত নিম্নমানের এয়ারলাইন্সের জন্য দ্রুত অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় হল কোনও তথ্য ছাড়াই ফ্লাইট বাতিল করা বা সময় পরিবর্তন করা। যাতে যাত্রীকে কোনও বিপদে না পড়তে হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: আমজনতা থেকে সেলিব্রিটি, প্রায়শই বিমানে যাত্রা করে পড়ছেন বিপদে। মাঝে মধ্যেই তারকারা বিমানে বাজে অভিজ্ঞতার কথা সোশ্যাল মিডিয়ায় জানান। ভক্তদের সতর্ক করেন। তবে এবার একটি জনপ্রিয় ট্রাভেল সংস্থা এবং এয়ারলাইন সংস্থার দুর্বল পরিষেবার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী রিচা চাড্ডা। অভিনেত্রীর অভিযোগ, তিনি শনিবার অনলাইন ট্রাভেল কোম্পানি মেকমাইট্রিপে এয়ার ইন্ডিয়ার বিমানের টিকিট কেটেছিলেন। কিন্তু সেদিন তাঁর ফ্লাইট হঠাৎ বাতিল হওয়ার পরে তাঁকে অর্থ ফেরত পেতে রীতিমতো বেগ পেতে হয়। এদিন অভিনেত্রী নিজের এক্স-এ (পূর্বে টুইটার নামে পরিচিত) হ্যান্ডেলে একটি ‘স্ক্যাম সতর্কতা’ জারি করে অনুসারীদের সতর্ক করেন।

মোট কথা, অভিনেত্রীর ফ্লাইট বিনা নোটিশে বাতিল করা হয়েছে, এবং বিমানের সেই টিকিট মূল্য ভ্রমণ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমেও ফেরত পাননি। তবে অভিনেত্রী কোথায় যাচ্ছিলেন বা ভ্রমণের সুনির্দিষ্ট কোনও তথ্যই জানাননি। অভিনেত্রী লিখেছেন, “সম্ভবত নিম্নমানের এয়ারলাইন্সের জন্য দ্রুত অর্থ উপার্জনের সর্বোত্তম উপায় হল কোনও তথ্য ছাড়াই ফ্লাইট বাতিল করা বা সময় পরিবর্তন করা। যাতে যাত্রীকে কোনও বিপদে না পড়তে হয়! এছাড়াও @makemytrip-এর মতো তথাকথিত সুবিধাজনক ফ্লাইট বুকিং পোর্টালগুলিও এর সঙ্গে যোগসাজশে রয়েছে। ট্রাভেল গ্রাহক পরিষেবা MakeMyTrip-ও নিশ্চিত আমার টাকা ফেরার দেওয়ার কোনও তথ্য দেয় নি! শেষ মুহুর্তে সময় পরিবর্তন করার জন্যেও এরা ক্ষমা প্রার্থী নয়! নিজের উপকার করুন, ২০২৪ সালে এই ২ টি স্ক্যামস্টার এড়িয়ে চলুন!” তবে অভিনেত্রীর পোস্টের পরে, মেকমাইট্রিপ প্রতিক্রিয়া জানিয়ে বলেছে যে, “হাই, কোনও অসুবিধার জন্য দুঃখিত। আমরা আপনাকে অনুরোধ করছি দয়া করে আপনার বুকিং আইডিটি DM এর মাধ্যমে শেয়ার করুন যাতে আমরা আপনার উদ্বেগের দ্রুত সমাধান করতে পারি।” তবে রিচা চাড্ডা পরে নিজেই জানিয়েছেন যে, তাঁর পোস্টের ২ ঘন্টা পরেও তিনি টাকা ফেরৎ পেয়েছেন।

তবে অভিনেত্রীর মনে এখনও ধন্দ রয়েছে যে, এবার থেকে এই সংস্থাগুলির পরিষেবা সাধারণ যাত্রীদের জন্য উপযুক্ত হবে কিনা। তিনি বলেছেন, ”গ্রাহকগণ, দয়া করে এমন অপরাধ দেখলে আপনি আওয়াজ তুলুন। MMT এবং এয়ার ইন্ডিয়া, আমি সমস্ত সাহায্যের প্রশংসা করি, ধন্যবাদ।” কাজের ফ্রন্টে, রিচা চাড্ডা কে শেষবার ‘ফুকরে 3’-এ দেখা গিয়েছিল। তিনি পরবর্তীতে তাঁর এবং তাঁর স্বামী আলী ফজল একটি প্রযোজনার ব্যানারে নির্মিত চলচ্চিত্র ‘গার্লস উইল বি গার্লস’ নিয়ে আসতে চলেছেন।

ইয়ামির পর সুখবর দিলেন রিচা চাড্ডা, মা হতে চলেছেন আলি ফজল ঘরণী

‘বিমান বিলম্বে আমিও ৩ দিন ভুগেছি’, পাইলটকে ঘুষি যাত্রীর, ক্ষুব্ধ রিচা চাড্ডা

‘ফুকরে ৩’-র দুর্দান্ত সাফল্যে সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিতে গেলেন রিচা চাড্ডা

গালওয়ান বিতর্কে রিচাকে তীব্র নিন্দা কে কে মেননের

‘ভারতীয় সৈন্যদেরকে ঘিরে রসিকতা’, রিচা চাড্ডার বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি

বিয়ের দিন ১৭৫ বছরের পুরোনো সাবেকি গহনায় সেজে উঠবেন অভিনেত্রী রিচা

WEDDING BELL: মুম্বইতেই বসবে আলি-রিচার রিসেপশন, অতিথির সংখ্যা ৪০০

ধর্ষণ নিয়ে রসিকতা! ব্যান সুগন্ধি বিজ্ঞাপন নিয়ে বিস্ফোরক বলিউডমহল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00