Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘খুন করা হয়েছে কলকাতাকে’, বামেদের কাঠগড়ায় তুললেন মোদির উপদেষ্টা

প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা সঞ্জীব স্যানাল তীব্র আক্রমণ শানলেন বামেদের। তাঁর দাবি, ‘কলকাতার মৃত্যু হয়নি, খুন করা হয়েছে কলকাতাকে।’

Share:

নিজস্ব প্রতিনিধি: বামেদের ভোট অনেক আগেই চলে গিয়েছে রামের ঝুলিতে। তার জেরে বাংলার বিধানসভা(West Bengal State Assembly) থেকেও বিলিপ্ত হয়ে গিয়েছেন বামপন্থীরা। বাংলার রাজনীতির ইতিহাসে এই প্রথম রাজ্যের বিধানসভা বাম শূন্য। বামেরা যে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে, এনিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কোনও নির্বাচনে বামেদের সেই ঘুরে দাঁড়ানোর ছবি চট করে ধরা পড়ছে না। এই অবস্থায় প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদির(Narendra Modi) বাঙালি অর্থনৈতিক উপদেষ্টা(Economic Adviser) সঞ্জীব স্যানাল(Sanjeev Sanyal) তীব্র আক্রমণ শানলেন বামেদের। তাঁর দাবি, ১৯৭০-র দশকে কলকাতা(Kolkata) দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব ছিল কলকাতা। এশিয়ারও অন্যতম বড় শিল্পকেন্দ্র ছিল কলকাতা। কিন্তু এরপরেই কলকাতা তথা পশ্চিমবঙ্গের অর্থনীতির এমন পতন হয়। নেপথ্যে ছিল বামেদের আত্মঘাতী আন্দোলন ও বনধের সংস্কৃতি। তাঁর সাফ দাবি, ‘কলকাতার মৃত্যু হয়নি, খুন করা হয়েছে কলকাতাকে।’

ঠিক কী বলেছেন সঞ্জীব? তিনি জানিয়েছেন, ‘সোশ্যালিজম ও কমিউনিজমের প্রতি আমার বিদ্বেষ হয়তো তৈরি হয়েছিল শৈশবের অভিজ্ঞতা থেকেই। যেহেতু কলকাতায় আমার বেড়ে ওঠা, আমি খুব কাছ থেকে দেখেছি কীভাবে তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ও কমিউনিস্টরা কলকাতার অর্থনীতিকে কীভাবে ধ্বংস করে দিয়েছিল। শুধু অর্থনীতিই নয়, পশ্চিমবঙ্গের বুদ্ধিজীবী মহল ও সাংস্কৃতিক পরিবেশকে নষ্ট করে দিয়েছিল। কলকাতা কোনওদিন সেই ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি।’ একটা সময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর(Jyoti Basu) বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি রাজ্যে ইংরেজি শিক্ষায় বাধা দিয়েছিলেন। কম্পিউটার শিক্ষাতেও বাধা দিয়েছিলেন। সেই কারণেই অন্যান্য় রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় অনেকটা পিছিয়ে পড়েছিল বাংলা। একটি ইউটিউব শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে সেই অভিযোগকেই ফের ফিরিয়ে এনেছেন সঞ্জীব। উল্লেখ্য, ডয়েস ব্যাঙ্কের চাকরি ছেড়ে ২০১৭ সালে সঞ্জীব কেন্দ্রের অর্থমন্ত্রকের Principal Economic Adviser হিসাবে যোগ দেন। এরপর ২০২২ সালে তিনি প্রধানমন্ত্রীর Economic Council’র সদস্য হন।

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

চিন সফরে ভ্লাদিমির পুতিন, যোগ দেবেন এসসিও সম্মেলনে

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

রাষ্ট্রপুঞ্জে একই দিনে ভাষণ তিন পড়শি দেশের রাষ্ট্রপ্রধান মোদি-শাহবাজ-ইউনূসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00