Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাড়ছে ডিমের দাম, চিন্তায় মধ্যবিত্ত বাঙালি

Share:

নিজস্ব প্রতিনিধি : মাছের দাম বেশি থাকায় অনেক সময় বিকল্প হিসাবে ডিমই ভরসা মধ্যবিত্ত বাঙালিদের কাছে। সেই ডিমের দাম যদি বাড়তে থাকে, তাহলে তো সমস্যায় পড়তে হবেই সাধারণ মানুষকে। সম্প্রতি এই পুষ্টিকর খাবারের দাম বাড়ছে হু হু করে। গত কয়েকদিনে প্রতি পিস ডিমের দাম বে়ড়েছে ৮০ পয়সা। যে হারে দাম বাড়ছে, তাতে চিন্তিত মধ্যবিত্ত বাঙালি।

জানা যাচ্ছে, কলকাতার কোথাও ডিম পাওয়া যাচ্ছে পিস প্রতি আট টাকা। বেশিরভাগ জায়গায় ১৫ টাকা জোড়ায় ডিম পাওয়া যাচ্ছে। অর্থাৎ পিস প্রতি সাড়ে সাত টাকায় ডিম বিকোচ্ছে। ব্যবসায়ীদের দাবি, চলতি মাসে পাইকারি বাজারে পিস প্রতি দাম ছিল ৫ টাকা ৬৫ পয়সা। গত শনিবার পাইকারি বাজারে পিস প্রতি দাম ছিল ৬ টাকা ৪৫ পয়সা। পরিসংখ্যান থেকে বোঝা যাচ্ছে, গত কয়েক দিনে পাইকারি বাজারে পিস প্রতি দাম বেড়েছে ৮০ পয়সা।

কিন্তু বাজারে দাম বাড়ছে ডিমের। বিশেষজ্ঞদের মতে, ডিসেম্বরে কেক তৈরির জন্য ডিমের চাহিদা বেড়ে যায়। চাহিদা অনুযায়ী জোগান ঠিক মতো থাকে না। এরফলে ডিমের দাম এইসময় বাড়তে থাকে। জানা গিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা থেকে ডিমের জোগান অনেকটাই কমে গিয়েছে। এই দুই রাজ্য থেকে ডিমের জোগান কমে যাওয়ায় রাজ্যে ডিমের চাহিদা বাড়ছে। এর ফলে এই পুষ্টিকর খাদ্যের দামও চড়তে শুরু করেছে।

ওজন কমাতে চাইলে এই বিশেষ স্যালাড রাখুন খাদ্যতালিকায়

ঝাঁটা হাতে বেধড়ক মার শিশুকে, ভাইরাল হতেই গ্রেফতার মিডডে মিলের রাঁধুনি

স্টেট ব্যাঙ্কের পরবর্তী চেয়ারম্যান সি এস শেট্টি

জিও-এর পর এয়ারটেল রিচার্জেও বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের

জিও-এর রিচার্জে বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের

ফের বাজারে আসতে চলেছে এইচএমটি ঘড়ি

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

১৫ মিনিটেই পণ্য পৌঁছে যাবে বাড়িতে, বড় পদক্ষেপ ফ্লিপকার্টের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00