Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্টেট ব্যাঙ্কের পরবর্তী চেয়ারম্যান সি এস শেট্টি

Share:

নিজস্ব প্রতিনিধি : স্টেট ব্যাঙ্কের পরবর্তী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিচ্ছেন চেল্লা শ্রীনিভাসুলু শেট্টি। শনিবার ফিন্যানশিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন বুরোর তরফে এই কথা জানানো হয়েছে। আগামী ২৮ আগস্ট স্টেট ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নেবেন শেট্টি।

শনিবার ফিন্যানশিয়াল সার্ভিসেস ইনস্টিটিউশন বুরোর (এফএসআইবি) তরফে চেয়ারম্যান হওয়ার দৌড়ে থাকা তিন জনকে ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ের মাধ্যমে এদিন একজনকে চেয়ারম্যান হিসাবে বেছে নেওয়া হয়েছে। এফএসআইবির তরফে জানানো হয়েছে, সার্বিক কাজের দক্ষতার কথা মাথায় রেখে চেল্লা শ্রীনিভাসুলু শেট্টিকে নতুন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবে নিয়োগ করার প্রস্তাব রাখা হচ্ছে। উল্লেখ্য, বর্তমানে স্টেট ব্যাঙ্কের ম্যানেজিং ডিরেক্টর কাজ করছেন সিএস শেট্টি।

নিয়ম অনুযায়ী, ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাইয়ের পর এফএসআইবি বাছাই করা ব্যক্তির নাম অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেটের কাছে পাঠায়। অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দ্য ক্যাবিনেট এফএসআইবির সুপারিশে চূড়ান্ত ছাড়পত্র দেয়। সেই হিসাবে স্টেট ব্যাঙ্কের পরবর্তী চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিতে চলেছেন সিএস শেট্টি। উল্লেখ্য, এফএসআইবির সদস্যদের মধ্যে রয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের ডেপুটি গর্ভনর।

জিও-এর পর এয়ারটেল রিচার্জেও বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের

জিও-এর রিচার্জে বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের

ফের বাজারে আসতে চলেছে এইচএমটি ঘড়ি

বাণিজ্য নগরী মুম্বইতে সোনার দাম ছাড়াল ৭৫ হাজারের গণ্ডি

১৫ মিনিটেই পণ্য পৌঁছে যাবে বাড়িতে, বড় পদক্ষেপ ফ্লিপকার্টের

মাইক্রোসফটকে হঠিয়ে বিশ্বের সবচেয়ে মূল্যবান সংস্থার সিংহাসনে এনভিডিয়া

আই ফোন নিয়ে নয়া ঘোষণা অ্যাপেলের

বিজেপির ভরাডুবির সঙ্গে মুখ থুবড়ে পড়ল ‘মোদি ঘনিষ্ঠ’ গৌতম আদানির একাধিক সংস্থা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00