Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রথমবার এশিয়া কাপ জয় বাংলাদেশের যুব দলের

Share:

নিজস্ব প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে প্রথমবার অনুর্ধ ১৯ দলের এশিয়া কাপ চ্যাম্পিয়ান হল বাংলাদেশ। দুবাইতে অনুষ্ঠিত ফাইনালে ১৯৫ রানে জিতল বাংলাদেশের যুব দল।

এদিন প্রথম ব্যাট করতে নেমে ২৮২ রান তোলে বাংলাদেশ। দুরন্ত শতরান করেন আশিকুর রহমান। জবাবে ব্যাট করতে নেমে ২৪.৫ ওভারেই অলআউট হয়ে যায় সংযুক্ত আরব আমিরশাহীর দল। মারুফ মৃধা, ইকবাল হোসেন ও রোহনাত দৌলা দুর্দান্ত বল করেন। প্রথম থেকে সংযুক্ত আরব আমিরশাহীর উইকেট পতন হতে শুরু করে। বাংলাদেশের পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি আমিরশাহীর ব্যাটসম্যানরা।

আমিরশাহীর প্রথম পতন শুরু হয় মারুফের হাত দিয়ে। পঞ্চম ওভারে আর্যাংশু শর্মাকে ফিরিয়ে দেন মারুফ। পরের ওভারে অক্ষয় রাইয়ের উইকেটও নিয়ে নেন তিনি। এরপর রোহনাত টানা তিন ওভারে পর পর উইকেট তুলে দেন। অধিনায়ক আইয়ান আফজাল খান, ইথান ডি সুজা ও তানিশ সুরিকে পর পর আউট করে রোহনাত।

রোহনাত ও মারুফের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়িতেই পারেনি আমিরশাহীর যুব ক্রিকেটাররা। এরপর ১৫ ওভারের মাথায় যায়াই রাই ও আম্মার বাদানিকে আউট করে ইকবাল হোসেন। সাত উইকেট পরে যাওয়ার পর ফিনিশিং টাচটা সারে অফ স্পিনার শেখ পারভেজ।সংযুক্ত আরব আমিরশাহীকে হারিয়ে প্রথমবার এশিয়া কাপ জিতে আত্মবিশ্বাস তুঙ্গে বাংলাদেশের অনুর্ধ ১৯ ক্রিকেটারদের।

 

 

 

 

ভারতের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি, চিন থেকে ১২টি j-10c যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

ধন্যি মেয়ে, এবার ডক্টরেট হলেন সৃজিত ঘরণী মিথিলা

এশিয়া কাপের আগে দু’বারই ভারতকে হারানোর ‘হুঁশিয়ারি’ পাক পেসারের

বাংলাদেশ থাকা পাকিস্তানিদের ফেরত নেওয়ার দাবি জানাল ঢাকা, নীরব পাক বিদেশ মন্ত্রী

একের পর এক বঞ্চনা, মনে ব্যথা নিয়েই পশ্চিমাঞ্চলের নেতৃত্ব ফেরালেন শ্রেয়স

মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া হবে না, সাফ জানালেন পাক বিদেশ মন্ত্রী

৬ জন অলরাউন্ডার নিয়ে এশিয়া কাপের জন্য তৈরি আফগানিস্তান

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00