Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভার প্রস্তুতি নিতেই ২১ ডিসেম্বর বৈঠকে বসবে কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নজরে লোকসভা। তাই জোরকদমে চলছে প্রস্তুতি। প্রতিটি দলই নিজেদের অবস্থান স্পষ্ট করতে ব্যস্ত। তারমধ্যেই রবিবার কংগ্রেসের তরফে জানানো হয়েছে আগামী ২১ ডিসেম্বর হবে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক। জানা গিয়েছে, এই বৈঠকে আগামী বছরের লোকসভা নির্বাচনে কোন পথে লড়াই হবে  তার ছক সাজানো হবে। প্রসঙ্গত, ১৯ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক রয়েছে। সেখানে আসন সমঝোতা নিয়েই প্রধানত আলোচনা হবে। এরপরই নিজেদের মধ্যে বৈঠকে বসবে কংগ্রেস। 

অন্যদিকে রাহুল গান্ধীর জানুয়ারি থেকে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় সংস্করণ নিয়ে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে আলোচনা হবে। সূত্রের খবর, ২৮ ডিসেম্বর নাগপুরের সমাবেশে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে কিছু বড় ঘোষণাও করবেন।  

প্রসঙ্গত, ২১ ডিসেম্বর একটি মূল ইতিবাচক এজেন্ডা তৈরি করা, আসন ভাগাভাগি এবং যৌথ সমাবেশ করার কর্মসূচি গ্রহণ বিরোধী ইন্ডিয়া ব্লকের সামনে প্রধান চ্যালেঞ্জ, এগুলি নিয়েই কংগ্রেসের বৈঠকে আলোচনা হবে । ২০২৪-এ কেন্দ্রের বিজেপি সরকারকে সিংহাসনচ্যুত করতে জোট বেঁধেছে অবিজেপি দলগুলি। আসনরফা নিয়ে সেই জোটের অন্দরে ভাঙ্গন দেখা দিয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে চলতি বছরের ২০ অগাস্ট দলের নতুন ওয়ার্কিং কমিটি গঠন করে। সেই কমিটিতে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী-সহ প্রবীণ নেতাদের পাশাপাশি অনেক তরুণ মুখও রয়েছে। ৮৪ সদস্য নিয়ে গঠিত এই কমিটি বলে জানা গেছে। এছাড়া ১৫ জন মহিলা সদস্য ও ১৩ জন বিশেষ অতিথি রয়েছে। গত ১৬ সেপ্টেম্বর হায়দরাবাদে নতুন ওয়ার্কিং কমিটি র প্রথম বৈঠক হয়েছিল। ফের ২১ সে ডিসেম্বর ওয়ার্কিং কমিটির বৈঠক হতে চলেছে।

দিল্লি বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রী আতিশীর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা!

সোমে লোকসভায় পেশ হচ্ছে না ‘এক দেশ, এক ভোট’ বিল

‘চাকরি দিতে পারবে না, তাই প্রশ্ন ফাঁস’, সংসদে দাঁড়িয়ে  বড় অভিযোগ অখিলেশের

‘শাসক দলের কাছে মাথানত করতে দেখেছি’, স্বাগত ভাষণেই বিড়লাকে তোপ সুদীপের 

লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন ওম বিড়লা

বিরোধীদের বিরোধিতাকে তোয়াক্কা না করে প্রোটেম স্পিকার পদে ভর্তৃহরি

সংসদের অধিবেশনে বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে কোমর বাঁধছে তৃণমূল

রাহুল গান্ধিকে বিরোধী দলনেতা হিসাবে চেয়ে প্রস্তাব পাশ কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00