Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভার স্পিকার হিসাবে নির্বাচিত হলেন ওম বিড়লা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ধ্বনিভোটে স্পিকার পদে নির্বাচিত হলেন এনডিএ মনোনীত প্রার্থী ওম বিড়লাই।  আগামী পাঁচ বছরের জন্য তিনি ফের লোকসভার স্পিকার হিসাবে দায়িত্ব পালন করবেন । ইতিমধ্যেই  তাঁকে অভিনন্দন   জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ওম বিড়লাকে অভিনন্দন জানান।

প্রায় ৪৮ বছর বাদে লোকসভার স্পিকার পদে শাসক বনাম বিরোধী জোটের লড়াই হল বুধবার। ১৮ তম লোকসভায় স্পিকার পদে  এনডিএ প্রার্থী ওম বিড়লার বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী ছিলেন কে সুরেশ। বুধবার সকাল ১১ টা থেকে সংসদে শুরু হয় ভোটাভুটি। আর তাতে  ধ্বনিভোটে সংখ্যাগরিষ্ঠতা  পেয়ে সুরেশকে হারিয়ে দ্বিতীয়বার স্পিকার হিসাবে মনোনীত  হলেন ওম বিড়লা।  তবে এনডিএ প্রার্থীর জয় নিয়ে কোনও সংশয় ছিল না। এনডিএ-র মোট সদস্য সংখ্যা ২৯৩জন।  সেইজন্য বিড়লা যে দ্বিতীয়বার স্পিকার হবেন তা কার্যত স্পষ্ট ছিল ।

এদিন লোকসভার স্পিকার মনোনয়নের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওম বিড়লাকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আমি পুরো হাউসকে অভিনন্দন জানাই।  সকলের আস্থা আছে যে আপনি আগামী পাঁচ বছরে আমাদের পথ দেখাবেন। দ্বিতীয়বার স্পিকার হিসাবে মনোনীত হয়ে আপনি রেকর্ড তৈরি করেছেন। বলরাম জাখড় এর আগে  পর পর দুবার লোকসভার স্পিকার হয়েছিলেন।‘  বলা বাহুল্য, ১৯৮০ সালে লোকসভার স্পিকার হিসেবে নির্বাচিত হন পঞ্জাবের কংগ্রেস সাংসদ বলরাম জাখর৷ ১৯৮৫ সালে ফের স্পিকার পদে নির্বাচিত হন তিনি৷  এরপর ফের পর পর দু’বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা।

সোমে লোকসভায় পেশ হচ্ছে না ‘এক দেশ, এক ভোট’ বিল

ভাষণে কাঁচি পড়তেই কড়া ভাষায় স্পিকারকে চিঠি রাহুলের

‘চাকরি দিতে পারবে না, তাই প্রশ্ন ফাঁস’, সংসদে দাঁড়িয়ে  বড় অভিযোগ অখিলেশের

শপথ নেওয়ার পরদিনই মেজাজ হারালেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা

লোকসভার অধ্যক্ষকে নিরপেক্ষ থাকার বার্তা রাহুল গান্ধির

‘শাসক দলের কাছে মাথানত করতে দেখেছি’, স্বাগত ভাষণেই বিড়লাকে তোপ সুদীপের 

বুধবার লোকসভায় স্পিকার পদে ভোটাভুটি সকাল ১১টায়

ফের লোকসভার অধ্যক্ষ পদে ওম বিড়লাকে বেছে নিল বিজেপি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00