Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যের Village Police’র জন্যও এবার চালু হচ্ছে নয়া Uniform

Village Police-দের নির্দিষ্ট কোনও পোশাক নেই। এবার সেই সমস্যার সমাধানেই উদ্যোগী হয়েছে মমতার প্রশাসন। দু’ধরনের পোশাক বানাতে বলেছেন মুখ্যমন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায়(Bengal) এখন তাঁদের সংখ্যা প্রায় ৪ হাজার। গ্রামগঞ্জে, ব্লকে ব্লকে, জেলায় জেলায় তাঁরা কাজ করেন পুলিশেরই সহযোগী হিসাবে। গ্রামের মধ্যে কেউ গোলমাল পাকানোর চেষ্টা করছে কি না বা কোনও অপরাধ ঘটলে তার পিছনে কে বা কারা রয়েছে, এই সংক্রান্ত খবরাখবর জোগাড় করাই তাঁদের কাজ। ওইসঙ্গে গ্রামে যাতে রাজনৈতিক অশান্তি না হয় সেদিকে নজর দিতে হয় তাঁদের। তবে বাম জমানায় কিন্তু বাংলায় তাঁদের কোনও অস্তিত্ব ছিল না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই(Mamata Banerjee) তাঁদের তুলে আনেন। তাঁরা বাংলার Village Police। কিন্তু এতদিন এই পুলিশ কর্মীদের জন্য নির্দিষ্ট কোনও Uniform ছিল না। তাই তাঁদের কেউ পুলিশের খাকি পোশাকে, কেউ জলপাই বা আকাশি রঙের জামা পরে রাস্তায় লাঠি হাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি করেন। এবার এমনটাও দেখা গিয়েছে এরা রং-বেরঙের জামা-প্যান্ট পরে পুলিশের সঙ্গে ডিউটি করছেন। কার্যত জেলা ভেদে পাল্টে যাচ্ছে তাঁদের পোশাক। কেননা Village Police-দের নির্দিষ্ট কোনও পোশাক নেই। এবার সেই সমস্যার সমাধানেই উদ্যোগী হয়েছে মমতার প্রশাসন।

জানা গিয়েছে, রাজ্যের জেলায় জেলায় Village Police কর্মীরা পুলিশ বাহিনীরই সহযোগী হিসেবে কাজ করলেও তাঁদের জন্য নির্দিষ্ট কোনও পোষাক না থাকায় তাঁদের নিয়ে বিড়ম্বনায় পড়েছেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারাও। এই বিষয়ে মুখ্যমন্ত্রীর কাছেই তাঁরা সমস্যার কথা জানিয়েছিলেন। তার জেরেই মুখ্যমন্ত্রী তাঁদের Village Police কর্মীদের জন্য নয়া Uniform ঠিক করতে নির্দেশ দেন। কোন জেলায় Village Police’রা কী রঙের পোশাক পরেন, তার তথ্য ছবি সহ সমস্ত জেলাকে জমা দিতে বলা হয়েছে পুলিশ ডিরেক্টরেটে। সম্প্রতি বিভিন্ন জেলায় একের পর এক অপরাধের ঘটনা ঘটেছে। অপরাধী ধরতে এবং এর পিছনে কী কারণ রয়েছে, জানতে শীর্ষ কর্তারা সেই সমস্ত জায়গায় গিয়েছেন। তাঁদের নজরে আসে পুলিশের সহযোগী হিসেবে কাজ করা Village Police বিভিন্ন পোশাকে ডিউটি করছে বিভিন্ন জেলায়। নির্দিষ্ট পোশাক না থাকায় তাদের চিহ্নিত করতে অসুবিধা হচ্ছে। অনেকে ধরে নিচ্ছেন, তাঁরা কোনও স্বেচ্ছসেবী সংস্থার কর্মী।   

রাজ্যে ভিলেজ পুলিশের যে নির্দিষ্ট পোশাক নেই, এই বিষয়টি কর্তাদের নজরে আনেন West Bengal Police State Welfare Committee’র আধিকারিকরা। এরপরই টনক নড়ে আধিকারিকদের। শীর্ষ কর্তারা খোঁজ নিয়ে দেখেন নির্দিষ্ট পোশাক না থাকায় Village Police-কে কেউ পুলিশের সহযোগী হিসেবে মনে করছেন না। এই কারণে গ্রামে গিয়ে  খবর সংগ্রহ করতে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। Village Police’র বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকী তাঁদের পরিচয়পত্রও নেই। তাই আম জনতা তাঁদের চ্যালেঞ্জ করলে পরিচয়পত্র দেখাতে পারছেন না তাঁরা। পুলিশ ফোর্সের নির্দিষ্ট পোশাক থাকার কারণই হল, তাদের আলাদাভাবে চিহ্নিত করা যাবে। পাশাপাশি এর মাধ্যমে ঐক্য ও শৃঙ্খলার বার্তাও দেওয়া হয়।

Village Police’র পোশাক না থাকায় এই সমস্ত বিষয়ে ঘাটতি থেকে যাচ্ছে। তাই নির্দিষ্ট পোশাক চালুর জন্য মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। সেই বিষয়েই সবুজ সঙ্কেত দিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন, জেলা ও কমিশনারেট এলাকায় কর্তব্যরত Village Police কর্মীদের যাতে আলাদা করা যায় তার জন্য যেন দু’ধরনের পোশাক ঠিক করা হয়। এক্ষেত্রে খাকির পাশাপাশি আর কোন পোশাক করা যায়, তা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেন আধিকারিকরা।  

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

২৬ দিনে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শিবিরে হাজির কোটি মানুষ, আপ্লুত মমতা

প্রধানমন্ত্রীদের সঙ্গে তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে বই লিখছেন মমতা, কবে প্রকাশ হবে?

মেয়ো রোডের সমাবেশ থেকে ‘দ্য বেঙ্গল ফাইলস’ নিয়ে সুর চড়ালেন মমতা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00