Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঢাকার রিকশা ও রিকশাচিত্র

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: তিন চাকার রিকশা যেন ঢাকার নগর জীবনেরই প্রতীক। প্রদর্শনী, উৎসব, এমনকি চলচ্চিত্রেও স্থান করে নিয়েছে এই শিল্পধারা। বিশ্বের রিকশার রাজধানী হিসেবে ঢাকার সুখ্যাতি এবং কুখ্যাতি রয়েছে। সেই রিকশা এবং রিকশায় থাকা নানা চিত্রই এবার জাতিসঙ্ঘের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি এনে দিল ঢাকাকে। বুধবার ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য সংক্রান্ত পরিষদের বৈঠকেই ঢাকার রিকশা এবং রিকশাচিত্রকে সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে বাংলাদেশের বাউলগান, জামদানি বুননশিল্প, মঙ্গল শোভাযাত্রা ও শীতলপাটি বুননশিল্প সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি আদায় করে নিয়েছিল।

আফ্রিকার দেশ বতসোনোয়ার কাসানে গত সোমবার থেকে শুরু হয়েছে ইউনেস্কোর ‘ইনটেনজিবল কালচারাল হেরিটেজ সংরক্ষণ পরিষদ’ এর বিশেষ অধিবেশন। ওই অধিবেশনে বিশ্বের একাধিক দেশের সাংস্কৃতিক ঐতিহ্য উত্থাপিত হয়। বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন প্যারিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মুহম্মদ তালহা ও দূতাবাসের প্রথম সচিব ওয়ালিদ বিন কাশেম। 

অধিবেশনে বাংলাদেশের রিকশা ও রিকশাশিল্প নিয়ে তথ্যচিত্র প্রদর্শিত হয়। ওই তথ্যচিত্রে বলা হয়, ‘ঢাকা শহরের সাধারণ মানুষের কাছে গন্তব্যে পৌঁছনো ও বাড়িতে ফেরার ক্ষেত্রে প্রথম পছন্দের তালিকায় রয়েছে রিকশা। আর ওই রিকশায় আঁকা থাকে নানা ছবি। রিকশাচিত্রের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃতি থেকে শুরু করে নানা বিষয়ের মধ্যে চলচ্চিত্রের অভিনেতাদের মুখচ্ছবিও উঠে আসে। রিকশাচিত্র শুধু একটি শিল্প নয়, এটি মানুষের সমকালীন জীবনের গল্প বলার চলমান ক্যানভাস।’ ঢাকার রিকশা এবং রিকশাচিত্রের জাতিসঙ্ঘের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের স্বীকৃতি পাওয়াটা বিরল সম্মান বলেই মনে করছেন প্রশাসনিক আধিকারিকরা।

ভারতের মুকুটে নয়া পালক, ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে লিপিবদ্ধ হল গীতা

হেরিটেজ তকমা মানা হচ্ছে তো? বিশ্বভারতীর কাছে জানতে চাইল ইউনেস্কো

দীর্ঘদিন ধরে বন্ধ,‌হেরিটেজ তকমা হারাচ্ছে দার্জিলিংয়ের টয় ট্রেন!

৫০ দিন মাথায় বন্দুক তাক করে বসেছিল জঙ্গি… হামাস বন্দি শিবিরের ভয়াবহ অভিজ্ঞতা শোনাল ফরাসি যুবতী

বায় দূষণে বিপন্ন সুন্দরবন, প্রবল অ্যাসিড বৃষ্টির আশঙ্কা, বিপাকে কলকাতাও

পুজোয় ব্যবসা ৮২ হাজার কোটি টাকার, বড় বার্তা মমতার

২৭ নভেম্বর থেকে শুরু হচ্ছে সুন্দরবনে বাঘ গণনার কাজ

ফলকে নেই কেন রবীন্দ্রনাথের নাম, বিশ্বভারতীর কাছ থেকে রিপোর্ট চাইলেন রাজ্যপাল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00