Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে ৮ লক্ষ টাকা জালিয়াতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে ফের সরকারি দফতরে চাকরি দেওয়ার নামে চলছে দেদার জালিয়াতি। সেই জালিয়াতিতে পা দিচ্ছে সরকারি চাকরির পরীক্ষার্থীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক যুবক সরকারি চাকরির জন্য চেষ্টা চালাচ্ছিলেন। তাই সে  বিভিন্ন জায়গায় পরীক্ষা দিচ্ছিলেন। আর সেই সময় তার আলাপ হয় দীপক দাস নামক এক ব্যক্তির সঙ্গে। ওই যুবককে দীপক বলেন যে  তাঁর সঙ্গে নবান্নের সুসম্পর্ক রয়েছে।

তাই  রাজ্য সরকারের বেশ কয়েকটি দপ্তরে সে চাকরি দিতে পারে ওই যুবককে।  কিন্তু সেই চাকরি পেতে গেলে ওই যুবককে ৮ লক্ষ টাকা দিতে পারে বলে জানান দীপক। সেই কথা শুনে বেশ কয়েক দফায় নগদ ও চেকে দীপককে ৮ লক্ষ টাকা দেন ওই যুবক। টাকা নেওয়ার পর তাঁকে  নিয়োগপত্র দেন দীপক  । সেই নিয়োগপত্র নিয়ে ওই যুবক মির্জা গালিব স্ট্রিটের ওয়েস্ট বেঙ্গল এসেনশিয়াল কমোডিটি সার্ভিস দপ্তরে যোগ দিতে গেলে তাঁকে জানানো হয় যে ওই নথি জাল। 

সেই কথা শুনে নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন যুবক। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করে দীপক দাস নামক এক ব্যক্তিকে। ইতিমধ্যেই সেই যুবককে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছে পুলিশ। দীপক ছাড়াও আর কেউ এই জালিয়াতির সঙ্গে যুক্ত ছিল কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে নিউ মার্কেট থানার পুলিশ। প্রসঙ্গত, বর্তমানে লাগাতার চলছে সরকারি চাকরি দেওয়ার নাম করে জালিয়াতির চক্র। তাই সেই জালিয়াতি চক্রের মধ্যে পা নেওয়ার জন্য লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে পুলিশ।   

জালিয়াতির সব সীমা পার , তিনশোর বেশি সিমকার্ড সহ গ্রেফতার দুই ভাই

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

মধ্যমগ্রামে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

বন দফতরে চাকরি দেওয়ার নামে ভুয়ো নিয়োগপত্র, গ্রেফতার প্রতারণা চক্রের ‘কিংপিন’

গঙ্গা দূষণ নিয়ন্ত্রণে ডাহা ফেল উত্তরপ্রদেশ সহ ৩ ডাবল ইঞ্জিন রাজ্য, প্রশংসিত বাংলা

টানা বর্ষণে সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন গোঘাটে, মাথায় হাত কৃষকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00