Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অমিত শাহকে ৫১ হাজার খোলা চিঠি দিল তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। তাই  এখন থেকেই ঘর গোছাতে চাইছে বঙ্গ বিজেপি৷ এমতাবস্থায় কলকাতায় জনসভা করতে  আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার দুপুরে ধর্মতলায় সভা করবেন তিনি। এই সভার  পাল্টা প্রস্তুতি নিচ্ছে তৃণমূলও৷ শাহী সভার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে ৫১ হাজার খোলা চিঠি দিল রাজ্যের শাসক শিবির তৃণমূল কংগ্রেস। চিঠিতে বেশ কিছু প্রশ্ন তুলেছেন তৃণমূল যুব সংগঠনের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। পাশাপাশি, জানানো হয়েছে রাজ্যের ‘বকেয়া’ মেটানোর দাবিও।

জানা গিয়েছে , শাহকে লেখা সেই চিঠি নিয়ে  তৃণমূল নেত্রী সায়নী ঘোষ জানান,’কেন্দ্রীয় সরকার প্রতিহিংসাবশত বাংলার ন্যায্য পাওনা আটকে রেখেছে। অমিত শাহের কলকাতা সফরের সময় তাঁর সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের জন্যই এই চিঠিগুলি লেখা হয়েছে।‘ শুধু তাই নয় তৃণমূল নেত্রী আরও জানান, ‘বাংলার এক জন তরুণ ভোটার হিসাবে আমি কিছু জরুরি প্রশ্নের উত্তর চাই। আশা করছি, কেন্দ্রীয় সরকারের এক জন গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসাবে আপনি সেই প্রশ্নের উত্তর দেবেন।‘

মঙ্গলবার  থেকেই  রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূলের যুব সংগঠনের সদস্যেরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে খোলা চিঠি লিখেছেন।  পাশাপাশি এদিন বিজেপি বিরোধী রাজনৈতিক দলের নেতা এবং কর্মীদের  বাড়ি বাড়ি ইডি, সিবিআই পাঠানোর সমালোচনা করেছেন সায়নী। প্রসঙ্গত দুপুর ২টো নাগাদ ধর্মতলায় সভা  মঞ্চে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ। তাই  এই সভা নিয়েই আপাতত তোলপাড়  রাজ্য রাজনীতি।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00