Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সিটে পা তুলে বসতেই বিপত্তি, মেরে পা ভেঙ্গে দিল সহযাত্রী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফাঁকা ট্রেন থাকাই সিটের ওপর পা তুলে রেখেছেন যাত্রী। সেইকারণেই সেই যাত্রীকে মারধর করলেন সহযাত্রী । ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট এলাকায়। জানা গিয়েছে, আহত ব্যক্তির নাম বাবু মণ্ডল। তিনি থাকেন বালুরঘাটের সন্ধ্যা সিনেমা হল এলাকায়। বুধবার সন্ধ্যায় তিনি কলকাতা থেকে তেভাহা এক্সপ্রেসে চেপে বালুরঘাটে ফিরছিলেন।   সেই সময় ঘটল বিপত্তি।

তেভাহা এক্সপ্রেস ফাঁকা থাকায় বুনিয়াদপুর স্টেশন পেরতেই সামনের ফাঁকা আসনে পা তুলে বসেন বাবু মণ্ডল । তা নিয়েই বচসা বাধে সহযাত্রী  বিকাশ মণ্ডলের সঙ্গে । তিনি  চকভৃগু এলাকার বাসিন্দা। তবে ট্রেনের মধ্যে বচসা মিটে গেলেও ট্রেন থেকে নামতেই শুরু হয় কথা কাটাকাটি। বালুরঘাট স্টেশনে নামার পরই দুজনের মধ্যে বচসা শুরু হতেই বাবুকে মেরে তাঁর পা ভেঙে দেন বিকাশ। শুধু তাই নয় জানা গিয়েছে  তাঁর মাথাতেও আঘাত করে বিকাশ। বর্তমানে গুরুত্বর জখম অবস্থায়  বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে  ভর্তি  রয়েছেন বাবু মণ্ডল।

ইতিমধ্যেই বিকাশের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বাবুর স্ত্রী। শুধু তাই নয় বিকাশও বাবুর নামে পুলিশের কাছে অভিযোগ করেছেন । তবে এখনও পর্যন্ত কেউকেই গ্রেফতার করেনি পুলিশ। তবে মনে করা হচ্ছে,  পুরো ঘটনা নিয়ে দুজনকেই মুখোমুখি জিজ্ঞাসাবাদ করবে পুলিশ । তবে বাবু আর বিকাশের বচসার জেলে ষ্টেশন চত্বরে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

বিদ্যুতের তার ছিঁড়ে বিপত্তি, ফরাক্কা ব্যারাজে দাঁড়িয়ে মালদা আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সমস্যায় যাত্রীরা

সুখবর! ২২আগস্ট থেকে চালু নতুন লোকাল ট্রেন! কোন ট্রেন জানুন

পুজোয় ঘুরতে যাবেন বলে ট্রেনের টিকিট কাটতে গিয়েছিলেন, বাড়ি ফিরে গৃহস্বামী যা দেখলেন…

সোনারপুরে রেল অবরোধের জেরে ব্যহত দক্ষিণের পরিষেবা, নাজেহাল যাত্রীরা

দমদম স্টেশনে লাইনচ্যুত বনগাঁ লোকাল, আতঙ্কিত যাত্রীরা

জাল সিমকাণ্ডে বালুরঘাটে তৎপর সিবিআই, একাধিক জায়গায় হানা

১০ দিনে রহস্যজনকভাবে উধাও পাঁচ কিশোরী-সহ সাতজন, হাড়হিম কাণ্ড বালুরঘাটে

টিকিট লাইনে ভিড় থাকলে নো টেনশন, মুশকিল আসান টিকিট চেকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00