Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যুদ্ধে ইজরায়েলকে নিন্দা! এবার নিজের বাবার কোপে অ্যাঞ্জেলিনা জোলি

আমি খুবই হতাশ যে আমার মেয়েও অনেকের মতো, ঈশ্বরের সম্মান, ঈশ্বরের সত্যগুলি সম্পর্কে কথা বলছে। এটি ঈশ্বরের ভূমি-পবিত্র ভূমি-ইহুদি দের ভূমির ইতিহাস ধ্বংস করার বিষয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইজরায়েল-হামাস বিধ্বংসী সংঘর্ষ নিয়ে গোটা বিশ্বের তারকা দু-ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। কেউ ইজরায়েলকে সমর্থন করছেন আবার কেউ ফিলিস্তিনিকে সমর্থন করছেন। আর এই নিয়ে নেটপাড়া প্রতিনিয়ত মজে আছে। সম্প্রতি চলমান ইজরায়েল-হামাস সংঘর্ষে ইজরায়েলের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। এবার মেয়ের মন্তব্য নিয়ে তাঁকে তুলোধনা করলেন জোলির বাবা তথা হলিউড অভিনেতা জন ভয়ট। ইজরায়েল, হামাস যুদ্ধের মধ্যে তাঁর মেয়ের মন্তব্যের জন্য তার মেয়ের নিন্দা করেছেন।

উদ্বাস্তুদের সাহায্য করার অভিজ্ঞতা ব্যক্ত করে মিসেস জোলি বলেন যে, “তাঁর ফোকাস যে কোনও প্রেক্ষাপটে সহিংসতার দ্বারা বাস্তুচ্যুত লোকদের দিকে। ইজরায়েলে যা ঘটেছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু এটি গাজার বেসামরিক জনসংখ্যার বোমাবর্ষণে হারিয়ে যাওয়া নিরীহ প্রাণকে ন্যায্যতা দিতে পারে না, যাদের কোথাও যাওয়ার জায়গা নেই, খাবার বা জলের কোনো অ্যাক্সেস নেই, সরিয়ে নেওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এমনকি আশ্রয় নেওয়ার জন্য সীমান্ত অতিক্রম করার মৌলিক মানবাধিকার। বিশ্ব দেখছে যে লক্ষ লক্ষ ফিলিস্তিনি বেসামরিক নাগরিক, শিশু, মহিলা এবং পরিবার- সম্মিলিতভাবে শাস্তি পাচ্ছে। ইজরায়েলের বিমান হামলার ফলে গাজা দ্রুত গণকবরে পরিণত হয়েছে। আটকে পড়া জনসংখ্যার উপর ইচ্ছাকৃত বোমা হামলা করায়, তাঁদের পালানোর কোন জায়গা নেই।” 

তাঁর বাবা, মিস্টার ভয়েট, X (আগের টুইটার) এ গিয়ে মেয়ের বিরোধিতা করে বলেছেন, “আমি খুবই হতাশ যে আমার মেয়েও অনেকের মতো, ঈশ্বরের সম্মান, ঈশ্বরের সত্যগুলি সম্পর্কে কথা বলছে। এটি ঈশ্বরের ভূমি-পবিত্র ভূমি-ইহুদি দের ভূমির ইতিহাস ধ্বংস করার বিষয়ে। পবিত্র ভূমির ঈশ্বরের সন্তানদের জন্য ন্যায়বিচার প্রাপ্য। সেনাবাহিনীকে অবশ্যই আপনার মাটি, আপনার জনগণকে রক্ষা করতে হবে। ইজরায়েলি সেনাবাহিনীকে ইজরায়েলের ভূমি এবং তার জনগণকে রক্ষা করতে হবে, এটি একটি যুদ্ধ। এটি বামরা যেভাবে মনে করে তা হবে না, এটি সাংস্কৃতিক হবে না। অমানবিক সন্ত্রাসের মাধ্যমে ইজরায়েল আক্রমণ করা হয়েছিল।”

দীর্ঘ ১৭ বছর পর কানের লাল গালিচায় নজর কাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

৮ বছর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ব্র্যাড পিটের সঙ্গে ডিভোর্স হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির

বিয়ের পর থেকেই অ্যাঞ্জেলিনাকে মারধর করতেন ব্র্যাড পিট, বিস্ফোরক তথ্য সামনে

‘হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়’, অভিনয়কে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

মানসিক দিক থেকে অসুস্থ অ্যাঞ্জেলিনা জোলি, কী হয়েছে তাঁর?

ব্র্যাড পিটের পর জীবনে নতুন পুরুষকে জায়গা দিলেন অ্যাঞ্জেলিনা জলি

২০ বছর পর জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

পাকিস্তানের বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00