Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০ বছর পর জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

২০ বছর কাজ করার পর জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়ছেন তিনি। UN Refugee Agency-এর বিশেষ পদ থেকে সরে দাঁড়ালেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হলিউডের পাওয়ারফুল অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। প্রাক্তন স্বামী অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে তাঁর সাংসারিক কলহ, ওয়াইন ব্যবসার অংশীদারিত্ব নিয়ে মাঝে মধ্যেই খবরের পাতায় উঠে আসেন অভিনেত্রী। তবে এবার অন্য একটি কারণে আবারও সংবাদের শিরোনাম বনলেন নায়িকা। ৪৭ বছরের অ্যাঞ্জেলিনা জোলি শুক্রবার ঘোষণা করেছেন যে, ২০ বছর কাজ করার পর জাতিসংঘের ব্র্যান্ড অ্যাম্বাসাডর পদ ছাড়ছেন তিনি। UN Refugee Agency-এর বিশেষ পদ থেকেও সরে দাঁড়ালেন। জাতিসংঘের বিশেষ দূত হিসেবে তিনি এই শরণার্থী সংস্থার সঙ্গে প্রায় ২০ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন। এমনকী ইউএনএইচসিআর-এর সঙ্গে যুক্ত হয়ে প্রায় ৬০ টিরও বেশি ফিল্ড মিশন পরিচালনা করেছেন।

গত দুই দশকে বাড়িঘর ছেড়ে বাস্তুচ্যুত লক্ষ লক্ষ মানুষের দুর্দশার উপর আলোকপাত করেছেন। এমনকী কিছুদিন আগেই পাকিস্তানে গিয়ে সেখানে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন তিনি। শুক্রবার জোলি একটি বিবৃতিতে জানিয়েছেন, “২০ বছর জাতিসংঘের সঙ্গে কাজ করার পর আমি এখন মনে করছি, এবার আমার সময় এসেছে ভিন্নভাবে কাজ করার। আমি এবার আমার স্থানীয় শরণার্থী এবং সংস্থার সঙ্গে সরাসরি জড়িত থেকে তাঁদের সমস্যার সমাধানের জন্য যুক্ত থাকার সময় এসেছে। তবে আমি সঙ্ঘ থেকে বেরিয়ে গেলেও আগামী বছরগুলিতে শরণার্থী এবং অন্যান্য বাস্তুচ্যুত লোকদের সমস্যার সমাধান করে যাব।” এদিকে UNHCR অভিনেত্রীকে তাঁদের সংস্থার অন্যতম প্রভাবশালী প্রবক্তা বলে অভিহিত করেছেন।

অস্কার বিজয়ী মার্কিন অভিনেত্রী ২০০১ সাল থেকে UNHCR এর সঙ্গে কাজ করছেন। তবে তিনি বিশেষ দূত হিসেবে কাজ করছেন ২০১২ সাল থেকে। এই বর্ধিত ভূমিকায়, জোলি উদ্বাস্তুদের জন্য দারুণ কাজ করেছেন। অক্লান্ত পরিশ্রম করেছেন। এছাড়া তিনি সম্প্রতি UNHCR-এর বিশেষ দূত হিসেবে ইয়েমেন এবং বুরকিনা ফাসো ভ্রমণ করেছিলেন। বিশ্বের সবচেয়ে কম অর্থায়ন শহরে গিয়ে তিনি বাস্তুচ্যুত মানুষদের সঙ্গে দেখা করেছেন। ইউএনএইচসিআর প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, “তিনি যেভাবে মানুষের সেবা করেছেন, উদ্বাস্তুদের জন্যে যা যা দায়িত্ব পালন করেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। UNHCR এর সঙ্গে একটি দীর্ঘ সফর করার জন্যে আমরা তাঁর সিদ্ধান্তকে সমর্থন করি।”

দীর্ঘ ১৭ বছর পর কানের লাল গালিচায় নজর কাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

৮ বছর দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে ব্র্যাড পিটের সঙ্গে ডিভোর্স হচ্ছে অ্যাঞ্জেলিনা জোলির

বিয়ের পর থেকেই অ্যাঞ্জেলিনাকে মারধর করতেন ব্র্যাড পিট, বিস্ফোরক তথ্য সামনে

‘হলিউড স্বাস্থ্যকর জায়গা নয়’, অভিনয়কে বিদায় জানাচ্ছেন অ্যাঞ্জেলিনা জোলি

যুদ্ধে ইজরায়েলকে নিন্দা! এবার নিজের বাবার কোপে অ্যাঞ্জেলিনা জোলি

মানসিক দিক থেকে অসুস্থ অ্যাঞ্জেলিনা জোলি, কী হয়েছে তাঁর?

ব্র্যাড পিটের পর জীবনে নতুন পুরুষকে জায়গা দিলেন অ্যাঞ্জেলিনা জলি

পাকিস্তানের বন্যা বিধ্বস্তদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00