Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বৃহস্পতি থেকেই রাজভবনের সামনে লাগাতার ধর্নায় তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিল্লির কৃষিভবন কাণ্ডের পর রাজভবন অভিযানের ডাক দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু সেই প্রতিবাদেই নয়, রাজভবন অভিযানে ১০০ দিনের কাজ সহ কেন্দ্রীয় প্রকল্পের প্রাপ্য বকেয়া আদায়ের দাবিও তুলবে তৃণমূল। রাজভবনের সামনে লাগাতার ধর্না কর্মসূচি শুরু করছে তৃণমূল। বৃহস্পতিবার রাজভবনের উত্তর গেট থেকে শুরু এই ধর্না কর্মসূচি। বঞ্চিতদের সঙ্গে রাজ্যপাল দেখা না করা পর্যন্ত চলবে ধর্না। কর্মসূচিতে থাকবেন দলের সাংসদ-বিধায়কেরা।

বুধবার রাতেই দায়িত্বপ্রাপ্ত নেতাদের কর্মসূচির যাবতীয় নির্দেশ দিয়েছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। সেইমত শুরু হয়েছে রেড ক্রশ রোডে মঞ্চ বাঁধার কাজ। বৃহস্পতিবারের কর্মসূচিতে দুপুর ৩টেয় জমায়েত হবে রবীন্দ্র সদনের মোহরকুঞ্জের সামনে। এরপর জওহরলাল নেহেরু রোড, পার্ক স্ট্রিট ক্রসিং, এসপ্ল্যানেড, রানি রাসমনি অ্যাভিনিউ হয়ে মিছিল পৌঁছবে রাজভবনের উত্তর গেটে।

কলকাতার পাশাপাশি জেলা থেকেও দলে দলে তৃণমূল কর্মীরা আসবেন। সেখান থেকে মিছিল করেই রাজভবনমুখী হবেন লক্ষাধিক তৃণমূল কর্মী। প্রতিবাদ সভা শেষে প্রতিনিধিরা রাজভবনে যাবেন। দিল্লিতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করে যে ৫০ লাখ চিঠি দেওয়ার ছিল, তা দেওয়া হবে রাজভবনেই। অন্যদিকে রাজ্যপাল সি ভি আনন্দ বোস উত্তরবঙ্গে রয়েছেন। রাজ্যপাল না থাকলেও লাগাতার কর্মসূচি নেবে তৃণমূল।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘বাংলায় বিজেপি সরকার গড়েই গোর্খাদের সমস্যার সমাধান করবে,’ ফের প্রতিশ্রুতি শাহের

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00