Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাওড়া পুরনির্বাচন ঘিরে জটিলতা! নেপথ্যে ধনখড়

এদিনই রাজ্য নির্বাচন কমিশন কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করার পথে হাঁটা দিয়েছিল। কিন্তু হাওড়ার ক্ষেত্রে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে রাজ্যপাল এখনও হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল ২০২১-এ সই করতে না চাওয়ায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পরে ২০১৫ সালে বালি পুরসভাকে হাওড়া পুরনিগমের সঙ্গে যুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। সেই সিদ্ধান্ত অনুযায়ী ৩৫ ওয়ার্ড বিশিষ্ট বালি পুরসভাকে ১৬টি ওয়ার্ডে পরিণত করে হাওড়া পুরনিগমের সঙ্গে জুড়ে দেওয়া হয়। কিন্তু চলতি বছরের প্রথম দিকেই ইঙ্গিত মিলেছিল রাজ্য সরকার আবারও বালিকে হাওড়া পুরনিগম থেকে বিচ্ছিন্ন করে পৃথক পুরসভা হিসাবেই গঠন করতে চলেছে। রাজ্য বিধানসভার সদ্যসমাপ্ত শীতকালীন অধিবেশনে ইতিমধ্যেই পাশ করানো হয়েছে হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল ২০২১। কিন্তু সেই বিলে এখনও অনুমোদন দেননি রাজ্যপাল জগদীপ ধনখড়। আর তার জেরে আটকে গিয়েছে হাওড়া পুরনিগমের নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশের কাজ। কেননা এদিনই রাজ্য নির্বাচন কমিশন কলকাতা ও হাওড়া পুরনিগমের নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করার পথে হাঁটা দিয়েছিল। কিন্তু হাওড়ার ক্ষেত্রে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে রাজ্যপাল এখনও হাওড়া পুরনিগম (সংশোধনী) বিল ২০২১-এ সই করতে না চাওয়ায়।

রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী বালিকে হাওড়া পুরনিগম থেকে বিচ্ছিন্ন করার পরে অবশিষ্ট ৫০টি ওয়ার্ড নিয়েই হাওড়া পুরনিগম থাকবে। সেই ৫০টি ওয়ার্ডেই ভোট করাতে চাইছে রাজ্য সরকার। কিন্তু হাওড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বালির ১৬টি ওয়ার্ডে কবে ভোট হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আর এই জায়গাতেই রাজ্যপালও সই করতে চাইছেন না বলেই সূত্রে জানা গিয়েছে। তবে কমিশন সূত্রে জানা গিয়েছে, তাঁরা ১৯ ডিসেম্বরই কলকাতা ও হাওড়া পুরনিগমে ভোট করতে চাইছেন। কিন্তু দ্রুত বিজ্ঞপ্তি ঘোষণার পথে তাঁরা হাঁটতে চান না। ঘটনাচক্রে এদিন রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। এদিন দুপুর ৩টের সময় সেই বৈঠক হওয়ার কথা। কমিশন সূত্রে খবর সেই বৈঠকের পরেই পরিষ্কার হবে হাওড়া পুরনিগমের নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা যাবে কি যাবে না। তবে আশা করা হচ্ছে বৈঠকের পরে ওই সংশোধনী বিলে সই করতে রাজ্যপাল আর আপত্তি করবেন না।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

ধনখড়ের উত্তরসূরি নির্বাচনে এনডিএ প্রার্থী কে? ১২ অগস্ট ঘোষণা হবে

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

ধনখড়ের জায়গায় উপরাষ্ট্রপতি হওয়ার দৌড়ে নাড্ডা-নীতীশ

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00