Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জোড়াফুল ছাড়লেন তৃণমূলের ত্রিপুরার সভাপতি

ত্রিপুরায় তৃণমূলের প্রদেশ সভাপতি হয়েছিলেন পীযুষকান্তি। এদিন আচমকা তিনি সেই পদ থেকেই শুধু ইস্তফা দেননি, দলের সদস্য পদও ছেড়ে দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: সময়ের হিসাব বলছে মাত্র ৮ মাস। ২০২২ সালের ডিসেম্বর মাসে কংগ্রেস ছেড়ে তৃণমূলে(TMC) যোগ দিয়েছিলেন ত্রিপুরা(Tripura) প্রদেশ কংগ্রেসের(INC) সভাপতি পীযুষকান্তি বিশ্বাস(Pijush Kanti Biswas)। ত্রিপুরার মাটিতে তৃণমূল তাঁকে দলের রাজ্য সভাপতিও বানিয়েছিল। কিন্তু মঙ্গলবার তিনি আচমকাই সেই পদ থেকে পদত্যাগ করে দিয়েছেন। শুধু পদ থেকে পদত্যাগ করেছেন তাই নয়, দলের সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন। যদিও তিনি এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে কোনও কারণ তুলে ধরেননি তাঁর ইস্তফাপত্রে। বরঞ্চ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও দলের সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ধন্যবাদ জানিয়েছেন দলে কাজের সুযোগ করে দেওয়া জন্য। তাঁর এহেন পদক্ষেপে কিছুটা হলেও অস্বস্তিতে পড়ে গিয়েছে বাংলার শাসক দল। ত্রিপুরায় তৃণমূলের দলীয় পর্যবেক্ষক হিসাবে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায় এদিন এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, ‘কেন উনি ইস্তফা দিলেন, খোঁজ নিচ্ছি।’

আরও পড়ুন রাজ্য শিক্ষা দফতরকে ৫০ হাজার টাকার জরিমানা

উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন পীযুষকান্তি। সেই দিন তাঁর সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছিলেন কংগ্রেস ছেড়ে আসা আরও ৪ নেতানেত্রী। তাঁদের মধ্যে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সাধারন সম্পাদক তেজন দাস, অনন্ত বন্দ্যোপাধ্যায়, প্রদেশ কংগ্রেসের প্রাক্তন কার্যনির্বাহী সভাপতি পূর্ণিতা চাকমা ও বিমল রুদ্র পাল। এখন এই ৪ জনই পীযুষের সঙ্গেই কংগ্রেসে ফিরে যাবেন কিনা তা জানা যায়নি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পীযুষ কংগ্রেসেই ফিরে যাচ্ছেন। সেই জন্যই তিনি তৃণমূলের রাজ্য সভাপতির দায়িত্ব থেকে যেমন সরে গিয়েছেন নিজে থেকে তেমনি ছেড়ে দিয়েছেন দলের সদস্য পদও। বুঝিয়ে দিয়েছেন, আগামী দিনে তিনি আর তৃণমূলের সঙ্গে কোনও যোগাযোগ রক্ষা করে চলতে চান না। অস্বীকার করার উপায় নেই যে এই ঘটনা ত্রিপুরার মাটিতে জোড়াফুল শিবিরকে ধাক্কা দেবে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘‌মথুরাপুরকে আলাদা মহকুমা করা হবে’‌, রায়দিঘি থেকে বড় আশ্বাস অভিষেকের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার মমতার

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00