Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দলিপ ট্রফিতে দলে সুযোগ পেলেন না যশ ধূল ও পৃথ্বীশ শ

Share:

নিজস্ব প্রতিনিধি:  আসন্ন দলিপ ট্রফির জন্য বৃহস্পতিবার দল ঘোষণা করল পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চল। এই দুই দল থেকে বাদ পড়লেন যশ ধূল ও পৃথ্বিশ শ। একই সঙ্গে পশ্চিমাঞ্চল থেকে দলে স্থান পেলেন চলতি আইপিএল- দূরন্ত পারফরম্যান্স করা দুই ব্যাটসম্যান ঋতুরাজ গায়কোয়াড় ও জশস্বী জয়সওয়াল। আগামী ২৮ জুন থেকে বেঙ্গালুরুতে শুরু হচ্ছে এই ঘরোয়া টুর্নামেন্ট। এই ট্রফিতে পশ্চিমাঞ্চলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন গুজরাট দলের ওপেনার প্রিয়াঙ্ক পাঞ্চাল।

উল্লেখ্য, আগামী ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে যশস্বী এবং ঋতুরাজের দলে জায়গা পাওয়ার সুযোগ রয়েছে। কেননা এই দুই ক্রিকেটারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে ভারতীয় দলের অতিরিক্ত তালিকায় স্থান পেয়েছিলেন।তবে ঋতুরাজ অবশ্য নিজের বিয়ের কারণে শেষ মুহূর্তে দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

কিন্তু বিষয়টি হচ্ছে এই দুই ব্যাটারকে রেখে পশ্চিমাঞ্চল দল সাজালেও তাঁরা যদি ক্যারিবিয়ান সফরে ভারতীয় দলে নির্বাচিত হন, তাহলে তাঁদের পাওয়া যাবে না। কেননা দলিপ ট্রফিতে পশ্চিমাঞ্চলের প্রথম ম্যাচ ৫ জুলাই। অন্য দিকে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের প্রথম ম্যাচ ১২ জুলাই। ভারতীয় দল ক্যারিবিয়ান সফরের উদ্দেশে রওনা দেবেন জুলাই মাসের প্রথম সপ্তাহেই। এই দুই ব্যাটারের পাশাপাশি পশ্চিমাঞ্চল দলে সুযোগ পেয়েছেন তুষার দেশপাণ্ডেও। উল্লেখ্যযোগ্যভাবে এবারের দলিপ ট্রফিতে পশ্চিমাঞ্চল দলে সুযোগ পাননি পৃথ্বিশ শ।

পৃথ্বিশ-এর মতোই উত্তরাঞ্চল দল থেকে বাদ পড়লেন গুজরাট টাইটান্সের বোলার যশ ধূল। এই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন মনদীপ সিং। দক্ষিণাঞ্চলের অধিনায়ক ও সহ অধিনায়ক নির্বাচিত হয়েছে যথাক্রমে মায়াঙ্কা আগরওয়াল ও হনুমা বিহারী।

প্রয়াত ক্রিকেটারদের পরিবারকে এককালীন অর্থ সাহায্যের ঘোষণা ভারতীয় ক্রিকেট বোর্ডের, প্রথম পর্বে সুবিধা পাচ্ছেন কারা ?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ভারতের অন‍্যতম সেরা ব্যাটার চেতেশ্বর পুজারার

নির্বাচন কমিটির চেয়ারম্যান হিসেবে বাড়ল অজিত আগরকরের চুক্তির মেয়াদ

রোহিত, কোহলির বিকল্প কে? ১৪ বছরের ব্যাটারের জন্য বিশেষ ব্যবস্থা বোর্ডের

‘এত সহজেই ভুলে গেলেন..’, BCCI-কে খোঁচা পহেলগাঁওয়ে নিহত শুভমের স্ত্রীর

ছিটকে যাওয়া পন্থের জায়গায় সুযোগ পাওয়া বিশ্বরেকর্ডধারী ক্রিকেটারকে চেনেন?

পাকিস্তানের কূটচালে ধরাশায়ী BCCI, ঢাকায় ACC-র বৈঠকে যোগ দিচ্ছেন রাজীব শুক্লা!

অগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছেন না রোহিত শর্মারা, জানিয়ে দিল বিসিসিআই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00