Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিয়োগ দুর্নীতি তদন্তের অগ্রগতি কই? কেন্দ্রীয় এজেন্সিকে ভর্ৎসনা বিচারপতির

ইডি ও সিবিআইকে তিরস্কার করেন বিচারপতি অমৃতা সিনহা।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতি কাণ্ডে একসঙ্গে সিবিআই এবং ইডি’কে তিরস্কার করলেন হাইকোর্টের (HC) বিচারপতি অমৃতা সিনহা। অবশ্য এই প্রথম নয় এর আগেও একাধিক মামলায় বারবার বিচারপতি ও বিচারকদের তিরস্কারের মুখে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন বিচারপতির প্রশ্ন ছিল, তদন্তের অগ্রগতি কোথায়?

প্রাথমিক নিয়োগ নিয়ে তদন্তের রিপোর্ট এদিন আদালতে পেশ করে সিবিআই (CBI)। তা দেখে ক্ষুব্ধ বিচারপতি প্রশ্ন করেন, আর কতদিন সত্য খুঁজতে সময় লাগবে? তাঁর প্রশ্ন, কত দ্রুত তদন্ত শেষ হবে? সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষ চিঠি মামলার তদন্ত ৫০ শতাংশ হয়েছে। দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বলা হয়, কন্তলের জেলে থাকার সিসিটিভি ফুটেজ আদালতের কাছে। তা না পেলে তদন্ত শেষ করা সম্ভব নয়।

এদিন ইডি’র দাবি, ৩০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। ইডি’র (ED) আইনজীবী বলেন, এক মাসের মধ্যে তদন্তের অগ্রগতি নিয়ে রিপোর্ট পেশ করা হবে আদালতে। বিচারপতি’র প্রশ্ন, তদন্তকারী আধিকারিকরা দক্ষ তো?

এদিন বিচারপতি নির্দেশ দেন, কুন্তল ঘোষের ওপরে নজর রাখবেন জেল সুপার। জেল কর্তৃপক্ষ কুন্তলের সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করবে। আদালত চাইলে সেই ফুটেজ পেশ করতে হবে।

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

বীরভূমের সাঁইথিয়ার কাউন্সিলর মায়া সাহাকে সিজিওতে তলব ইডির, কী কারণে তলব?

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

সাতসকালে আপ নেতা সৌরভ ভরদ্বাজের বাড়িতে ইডির হানা

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

নিয়োগ মামলায় কলকাতা-সহ জেলায় জেলায় ইডির তল্লাশি, তৃণমূল বিধায়কের বাড়িতে হানা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00