Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পূর্ব ভারতের প্রথম সরকারি নিউরো রিহ্যাব কেন্দ্র শম্ভুনাথ পণ্ডিতে

শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে চালু হয়ে গেল পূর্ব ভারতের প্রথম সরকারি নিউরো রিহ্যাব কেন্দ্র। থাকছে আপাতত ২০টি বেড। পরে তা বাড়ানো হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: SSKM বা PG হাসপাতালের(SSKM Hospital) অন্যতম সহযোগী হাসপাতাল শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে(Shambhunath Pandit Hospital) চালু হয়ে গেল পূর্ব ভারতের(Eastern India) প্রথম সরকারি নিউরো রিহ্যাব কেন্দ্র(Government Nero Rehab Center)। হাসপাতালের নিউ ক্যাজুয়ালটি বাড়ির চারতলায় কেন্দ্রটি চলবে PG’র ফিজিক্যাল মেডিসিন বিভাগের তত্ত্বাবধানে। তাদের সহযোগিতা করবে নিউরোলজি ও সাইকিয়াট্রি বিভাগ। এই রিহ্যাব কেন্দ্রে ৩৫টি বেড থাকার কথা থাকলেও আপাতত ২০টি বেড চালু করা হয়েছে। ১০টি বরাদ্দ রয়েছে নিউরো রিহ্যাবের জন্য। বাকি ১০টিতে পেডিয়াট্রিক বা শিশুদের রিহ্যাব করা হবে। উল্লেখ্য, বেঙ্গালুরুর জাতীয় প্রতিষ্ঠান নিমহ্যানস-এ এমন রিহ্যাব আছে। মুম্বইয়ের দু’-একটি হাসপাতাল এবং কলকাতায়(Kolkata) একটি বেসরকারি হাসপাতালে এই সংক্রান্ত কিছু কাজ হয়। কিন্তু, পূর্ব ভারতে সরকারি ক্ষেত্রে এমন রিহ্যাব এই প্রথম।

আরও পড়ুন শনিবার শালবনিতে একই মঞ্চে মমতা-অভিষেক

চিকিৎসকরা জানিয়েছেন, এই রিহ্যাব সেন্টারটি চালুর মূল উদ্দেশ্য হল, সব বয়সিদের স্ট্রোক, বিরল স্নায়বিক ও মানসিক রোগীদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা‌। পাশাপাশি অঙ্গহানি বা অঙ্গবিকৃতির যাঁদের হয়েছে, তাঁদের জন্য কৃত্রিম অঙ্গ বা প্রস্থেটিক তৈরির কর্মশালাও থাকছে এই রিহ্যাব সেন্টারে। অঙ্গহানির রোগীদের জন্য থাকবে স্পেশালিটি রিহ্যাব। প্রতি সপ্তাহের সোম থেকে শুক্র এই ৫দিন চলবে বিভিন্ন স্পেশালিটি রিহ্যাব। পরে এই সেন্টারে পালমোনোলজি অর্থাৎ ফুসফুসের দুরারোগ্য সমস্যার রিহ্যাবও হবে। আগে বাংলার রোগীদের রিহ্যাব সেন্টারের পরিষেবা পাওয়ার জন্য বেঙ্গালুরু বা মুম্বইয়ে যেতে হত। কিন্তু এবার থেকে অনেক কম খরচে তাঁরা সেই পরিষেবা পাবেন কলকাতাতেই। পাশাপাশি লাভবান হবেন পড়শি রাজ্যের রোগীরাও। তবে অনেক চিকিৎসকই জানিয়েছে রাজ্যের বুকে রিহ্যাব পরিষেবার যে চাহিদা আছে তা এই একটমাত্র সরকারি কেন্দ্র দিয়ে পূরণ করা যাবে কিনা সন্দেহ।

আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই খালি হয়ে যাবে কলকাতা, হাওড়া, হুগলির পেট্রোল পাম্প

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

পূর্ব ভারতে প্রথম হাড়ের ব্যাঙ্ক, চালু হচ্ছে কোথায় জেনে নিন

সাতসকালে SSKM হাসপাতালে আগুন! আতঙ্ক ছড়ায় হাসপাতাল চত্বরে

মহাপ্রসাদ পৌঁছবে বাংলার প্রতিটি বাড়িতে, দিঘায় জগন্নাথদেবকে অর্পণ করা হল ৩০০ কেজি খোয়া ক্ষীর

এসএসকেএম হাসপাতালের এমবিবিএস Boys হোস্টেল থেকে ঝুলন্ত দেহ উদ্ধার

দেশে ৬০০০ করোনা অ্যাক্টিভ, কোভিড আক্রান্তে তৃতীয় বাংলা

বাইক নিয়ে ‘জয়রাইড’, রিলের নেশাই কীভাবে ডেকে আনল বিপদ…

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00