Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আমরা দুঃখিত’, দেবী কালীকে নিয়ে টুইটের জেরে ক্ষমা চাইল ইউক্রেন

দেবী কালীকে নিয়ে টুইটের জেরে অবশেষে ক্ষমা চাইল ইউক্রেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেবী কালীকে নিয়ে টুইটের জেরে অবশেষে ক্ষমা চাইল ইউক্রেন। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের টুইটার হ্যান্ডেলে সম্প্রতি বিস্ফোরণের পর ধোঁয়ার উপর দেবী কালীকে দেখা যাচ্ছে এমন ছবি প্রকাশ করা হয়েছিল। যার পর নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছিল, সনাতনীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তাঁরা। অবশেষে সমালোচনার মুখে পড়ে সেই টুইট মুছে ফেলার পাশাপাশি ক্ষমা চাইল দেশটির বিদেশ মন্ত্রক।

ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা (Deputy Foreign Minister Emine Dzhaparova) মঙ্গলবার ‘দুঃখ’ প্রকাশ করে টুইট করেছেন। তিনি লেখেন, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের ‘বিকৃতভাবে’ দেবী কালীকে উপস্থাপনের জন্য ‘দুঃখিত’। জাপারোভা টুইটে লিখেছেন, ‘আমরা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকে হিন্দু দেবী কালীকে বিকৃতভাবে চিত্রিত করার জন্য দুঃখিত। ইউক্রেন এবং এর জনগণ অনন্য ভারতীয় সংস্কৃতিকে সম্মান করে এবং সমর্থনের প্রশংসা করে। চিত্রটি ইতিমধ্যেই মুছে ফেলা হয়েছে। পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের চেতনায় সহযোগিতা আরও বাড়ানোর জন্য দৃঢ়প্রতিজ্ঞ।’

উল্লেখ্য গত ৩০ এপ্রিল, ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক ‘ওয়ার্ক অফ আর্ট’ বা ‘শিল্পের কাজ’ ক্যাপশন দিয়ে একটি ছবি টুইট করে। সেখানে দেবী কালীর ছবির সঙ্গে বিস্ফোরণের ছবি চিত্রণ করেন ইউক্রেনের শিল্পী মাকসিম প্যালেনকোর। ছবিটিতে, দেবী কালীকে বিখ্যাত আমেরিকান অভিনেত্রী মেরিলিন মনরোর ফ্লাইং স্কার্ট ছবির আদলে দেখানো হয়।

ইউক্রেনে ৬২৯ মিসাইল-ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালাল রাশিয়া, নিহত ১৪

রুশ-ইউক্রেন দ্বন্দ্ব ‘মোদির যুদ্ধ’, ‘ভারতীয়রা অহঙ্কারী’- হোয়াইট হাউজের একের পর এক শাণিত বাণে বিদ্ধ ভারত

রাশিয়ার জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা ইউক্রেনের, সোনার দামে বিকোচ্ছে পেট্রোল

রাশিয়াকে তছনছ করতে ইউক্রেনকে আরও ১ লক্ষ ড্রোন দিচ্ছে ব্রিটেন

‘এবার শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ’, মার্কিন যুক্তরাষ্ট্রকে হুমকি রাশিয়ার

ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে ব্যাহত পরিষেবা, খুলতেই কী দেখছেন ইউজাররা?

মস্কোয় ঝাঁকে-ঝাঁকে আছড়ে পড়ল ড্রোন, বন্ধ করে দেওয়া হল বিমান চলাচল

‘চলতি বছরেই পরমাণু বিস্ফোরণে ধ্বংস হবে..’, ‘জীবন্ত’ নস্ট্রাদামুসের দাবি ঘিরে শোরগোল

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00