Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আগামী ১০ থেকে ১৫ এপ্রিল সাবধান, হতে পারে হিট স্ট্রোক

এদিন সব জায়গাতেই ছিল তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ১৪ দিন নববর্ষের। তবে সাবধান। হতে পারে হিট স্ট্রোক (HEAT STROKE)। অবাক হচ্ছেন? হ্যাঁ, আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে এমনটাই। তাই সাবধান!  

হাওয়া অফিস জানাচ্ছে, দুপুর আড়াইটা পর্যন্ত আলিপুরে তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সল্টলেকে ছিল ৩৭.৩ এবং বাঁকুড়া, মালদা, আসানসোল, শ্রীনিকেতনে তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৮.২, ৩৭.২, ৩৬.৫, ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। পরামর্শ, সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত না বেরনোর।

এদিন সব জায়গাতেই ছিল তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি। আজ থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে আরও। জানা যাচ্ছে, ১০ এপ্রিল থেকে ১৪ ও ১৫ তারিখ তাপমাত্রা সব থেকে বেশি থাকবে রাজ্য জুড়ে। এই ১০ তারিখ থেকে ১৪ তারিখ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা এবং উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরে তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। এই সময় বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই।

আলিপুর হাওয়া অফিস থেকে সতর্কবার্তা দিয়ে বলা হয়েছে, এই গরম আবহাওয়া থেকে বাচ্চা এবং বয়স্কদের সাবধানে থাকতে। জানানো হয়েছে, ১০ থেকে  ১৫ তারিখ হিট স্ট্রোকের সম্ভাবনাও থাকতে পারে।

হিট স্ট্রোক থেকে বাঁচতে খান এই সমস্ত ফল, ফল পাবেন হাতেনাতে

প্রচণ্ড গরমে হিট স্ট্রোক এড়াতে ভরসা রাখুন এই বিশেষ পানীয়গুলিতে

তীব্র গরমে ভারতে হিটস্ট্রোকে আক্রান্ত প্রায়  ৪০ হাজার মানুষ

তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

প্রচারে বেরিয়ে হিট স্ট্রোক, প্রাণ হারালেন মুর্শিদাবাদের তৃণমূল নেতা

তীব্র গরমে রাজ্যে প্রথম ‘হিট স্ট্রোকে মৃত্যু’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00